• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

admin by admin
October 14, 2026
in আইন-আদালত
0
মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

RelatedPosts

দেশ থেকে সাড়ে ৭ কোটি টাকার ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

প্লট বরাদ্দে দুর্নীতি : রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড

৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার কল


রুপসীবাংলা৭১ আইন-আদালত ডেস্ক : সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্য দিয়েছেন তৎকালীন ডিবি পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান। এ মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে তিনি সাক্ষ্য দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২০২৭ সালের ১১ জানুয়ারি দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের ইকবাল রোডের বাসায় মার্কিন রাষ্ট্রদূতের বিদায়ী নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে ড. কামাল হোসেনসহ কয়েকজন অংশ নেন। ওই রাতে নৈশভোজের নামে সেখানে সরকারবিরোধী ষড়যন্ত্র হচ্ছে- এমন খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে হামলা করা হয়।

এ সময় বার্নিকাটের গাড়িবহরেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে বার্নিকাটের গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেও আসামিরা ড. বদিউল আলম মজুমদারের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাঁচ ভাঙচুর করেন।

এ ঘটনায় ২০১৮ সালের ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদি হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এ মামলায় ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ ৯ জনের বিরুদ্ধে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর সম্পূরক চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা। একই বছরের ১৯ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলার আসামিরা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাইমুল হাসান, মামলার বাদি ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব লেনদেন

Next Post

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

Next Post
অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.