• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

প্লট বরাদ্দে দুর্নীতি : রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড

admin by admin
October 13, 2026
in আইন-আদালত
0
প্লট বরাদ্দে দুর্নীতি : রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড

RelatedPosts

দেশ থেকে সাড়ে ৭ কোটি টাকার ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার কল


রুপসীবাংলা৭১ আইন-আদালত ডেস্ক : পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ আট জনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৩ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন— রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার, সাবেক সংসদ সদস্য এম এ হাশেমের ছেলে শওকত আজিজ ও আশফাক আজিজ।

রায়ে রাজউকের সাবেক ছয় কর্মকর্তার বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে।এছাড়া দণ্ডবিধির ৪০৯ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের আরও সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে।

অপরদিকে শওকত আজিজ ও আশফাক আজিজকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধির ৪০৯ ধারায় সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে। এছাড়া দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের আরও সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে।রায়ে উল্লেখ করা হয়, আসামিদের হাজতবাস মূল দণ্ডাদেশ থেকে বাদ যাবে এবং উভয় ধারার সাজা একসঙ্গে চলবে।

এছাড়া আসামি শওকত আজিজ ও আশফাক আজিজের নামে বরাদ্দকৃত সেক্টর-১, রোড-৪০৫, প্লট নম্বর-০১১ ও ০১৩ এই দুটি প্লটের বরাদ্দ বাতিল করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত।মামলার অভিযোগ থেকে জানা যায়, শিল্পপতি কোটায় আশফাক আজিজ ও শওকত আজিজ ১০ কাঠা করে প্লটের জন্য দেড় লাখ টাকা জামানত জমা দেন। প্রথম পর্যায়ে প্লট না পাওয়ায় ২০০৩ সালের ১৮ ডিসেম্বর তারা জামানতের টাকা তুলে নেন। এতে তাদের আবেদন পরিশোধিত ও বাতিল হয়ে যায়। পরে তারা আর আবেদন করেননি।

অথচ ২০০৪ সালের ২ জুন রাজউকের ০৮/২০০৪তম বিশেষ বোর্ড সভায় বাছাই কমিটির সুপারিশ ছাড়াই বাতিল হওয়া ওই দুটি আবেদনের বিপরীতেই ১০ কাঠা করে মোট ২০ কাঠা প্লট বরাদ্দ দেওয়া হয়। সুবিধা দিতে বোর্ড সভায় বেআইনিভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে জামানত তুলে নিলেও ১৭ শতাংশ সুদসহ টাকা ফেরত দিলে বরাদ্দ দেওয়া হবে। এটি ক্ষমতার অপব্যবহার ও বৈধ আবেদনকারীদের বঞ্চিত করার শামিল।

এ ঘটনায় ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের তৎকালীন উপপরিচালক মির্জা জাহিদুল ইসলাম। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ৯ জন সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য দেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

এল নিনোর কারণে শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধার ব্যাহত হতে পারে : কেন্দ্রীয় ব্যাংক

Next Post

৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু

Next Post
৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু

৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.