• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার কল

admin by admin
October 11, 2026
in আইন-আদালত
0
৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার কল

RelatedPosts

ফৌজদারি কার্যবিধির সর্বশেষ সংশোধনীর বিধান অনুসরণ করে আসামি গ্রেফতারের নির্দেশ

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা : ৮ জন ৩ দিনের রিমান্ডে

মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন


রুপসীবাংলা৭১ আইন-আদালত ডেস্ক : অভিযোগ দিতে, আইনী পরামর্শ নিতে ও মামলা সম্পর্কিত তথ্য জানতে ২০২৬ সালের ৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার ৩২৮টি কল এসেছে। সুপ্রিম কোর্ট হেল্পলাইন মনিটরিং সেলের দেওয়া সর্বশেষ তথ্যে উল্লেখ করা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সারা দেশ ও বিদেশ হতে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত মোট ৭,৩২৮টি কল আসে। গত সেপ্টেম্বরে আসা ৭৭৪টি কলের মধ্যে আইনী পরামর্শ সেবা গ্রহণের জন্য ১১১ টি, মামলার তথ্য জানতে চেয়ে ১৮৪টি কল আসে এবং সবগুলো তথ্যই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে বলে জানায় সুপ্রিম কোর্ট হেল্পলাইন মনিটরিং সেল।

বিগত মাসে হেল্পলাইন নম্বর ১০৩-এ সেবা গ্রহণের জন্য কল প্রদানকারী সেবাগ্রহীতার কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি এমন কলের সংখ্যা ছিলো ৩৮০টি। সুপ্রিম কোর্ট ও জেলা আদালত সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত অভিযোগ আসে ২০টি। যার মধ্যে বিলম্বে আইনী সেবা প্রাপ্তি, রায়ের কপি না পাওয়া, নথি নিখোঁজ ও দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত ১৪টি অভিযোগ নিষ্পত্তি করা হয়। এছাড়া অনিয়ম, দায়িত্বে অবহেলা, অসদাচরণ সম্পর্কিত ৬টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে, রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সেপ্টেম্বর মাসে ৭৯টি কল আসে। তবে অভিযোগসমূহ সুপ্রিম কোর্টের এখতিয়ার বহির্ভূত হওয়ায় এক্ষেত্রে কি করণীয় সে বিষয়ে সুপ্রিম কোর্ট হেল্পলাইন থেকে পরামর্শ প্রদান করা হয়। প্রধান বিচারপতির নির্দেশক্রমে ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয়। বর্তমানে সুপ্রিম কোর্ট হেল্পলাইন ০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল ও হোয়াটসঅ্যাপ সার্ভিস এবং ১০৩ নম্বরে অনলাইন সার্ভিস চালু আছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৯ কোটি ডলার

Next Post

ঘরে বসেই দেখা যাবে ভূমির সঙ্গে ইমরান খানের রোমান্স

Next Post
ঘরে বসেই দেখা যাবে ভূমির সঙ্গে ইমরান খানের রোমান্স

ঘরে বসেই দেখা যাবে ভূমির সঙ্গে ইমরান খানের রোমান্স

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.