• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

admin by admin
October 14, 2026
in বিনোদন
0
অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

RelatedPosts

শারদীয় দুর্গোৎসবে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের উদ্যোগে বস্ত্র ও অর্থ বিতরণ,মানবিকতার অনন্য দৃষ্টান্ত

ঢাকায় ‘রাশিয়া-বাংলাদেশ: দুই জাতি, এক পর্দা’—চলচ্চিত্রের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়ের উদযাপন

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার’ এর সিক্যুয়াল


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার দীর্ঘদিন ক্যামেরার আড়ালে ছিলেন। ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’র অভূতপূর্ব সাফল্যের পর একরকম অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি। মাঝে শারীরিক অসুস্থতা এবং ওজন বেড়ে যাওয়ার কারণে অভিনয়ের আঙিনা থেকে দূরত্ব বজায় রেখেছিলেন এ অভিনেত্রী।

‘শ্রীময়ী’ ধারাবাহিকে গোয়েন্দা গিন্নী চরিত্রে সবার নয়নের মণি ছিলেন ইন্দ্রানী হালদার। ছোটপর্দার দর্শকদের মনের মণিকোঠায় গেঁথে রয়েছে তার অভিনীত চরিত্র। লম্বা সময় পর সম্প্রতি আবারও টিভির পর্দায় ফিরেছেন ইন্দ্রানী হালদার।

সব জল্পনাকে তুড়ি মেরে ওজন ঝরিয়ে সম্পূর্ণ নতুন ও তন্বী রূপে আত্মপ্রকাশ করেছেন এ অভিনেত্রী। বিভিন্ন ইভেন্টে তার উপস্থিতি নিয়মিত নজর কাড়লেও অবশেষে সব ভক্ত-অনুরাগীর অপেক্ষার অবসান ঘটিয়ে আবার টেলিভিশনের পর্দায় ফিরলেন তিনি।

মেগা সিরিয়ালে না হলেও সান বাংলা চ্যানেলের জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর মঞ্চে দেখা মিলবে অভিনেত্রীর। পায়েল দে সঞ্চালিত এই শোর এক বিশেষ পর্বে হাজির হবেন তিনি। সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে দেবীপক্ষের বিশেষ আমেজে দেবী মহিষাসুরমর্দিনীর অবতারে ধরা দিয়েছেন ইন্দ্রানী হালদার।

পর্দায় আবার অভিনেত্রীর এই তেজস্বী ও ঐশ্বরিক রূপ দেখে নস্টালজিক হয়ে পড়েছেন তার লাখ লাখ ভক্ত-অনুরাগী। তবে কোন দিন এই বিশেষ পর্ব দেখা যাবে তা এখনো ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ।

সান বাংলার এই বিশেষ পর্বে যোগ দিয়ে দর্শকদের মন জয় করলেও মেগা সিরিয়ালে ফেরা নিয়ে নিজের অবস্থান একদম পরিষ্কার করে দিয়েছেন অভিনেত্রী। সাফ জানিয়ে দিয়েছেন ইন্দ্রানী হালদার, এ মুহূর্তে মেগা সিরিয়ালে অভিনয় করার কোনো পরিকল্পনা তার নেই। বরং ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমাই এখন তার মূল ফোকাস!

তবে সিরিয়ালে অভিনয় না করলেও ছোটপর্দায় নন-ফিকশন শো কিংবা রিয়েলিটি শো সঞ্চালনা করার ইচ্ছা প্রকাশ করেছেন ইন্দ্রানী হালদার। প্রিয় অভিনেত্রীকে আবার সান বাংলার মাধ্যমে পর্দায় দেখতে পেয়ে উচ্ছ্বসিত বিনোদনপ্রেমীরা।

প্রসঙ্গত প্রতিদিন সন্ধ্যা ৭টায় সম্প্রচার করা হয় ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’। প্রথম দুটি সিজনে সঞ্চালক হিসেবে দেখা মিলেছিল সুদীপ্তা চক্রবর্তীর। এবার সেই গুরুদায়িত্ব রয়েছে পায়েলের কাঁধে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

Next Post

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস : ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

Next Post
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস : ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস : ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.