তাওলাদ হোসেন: নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এক মানবিক ও সৌহার্দ্যপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হলো। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে দুস্থ শিশু ও মায়েদের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম।আজ ১৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ (শুক্রবার) বিকেল ০৪:০০ ঘটিকায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার ঐতিহাসিক শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দির প্রাঙ্গণে এ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিভাবক ও মানবিকতার অন্যতম কারিগর পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম। তিনি তাঁর বক্তব্যে সম্প্রীতি ও উৎসবের আমেজ বজায় রেখে শান্তিপূর্ণভাবে পূজামণ্ডপগুলোতে উৎসব উদযাপনের আহ্বান জানান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:শ্রী শিমুল সাহা, সভাপতি, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ।শ্রী লিটন চন্দ্র পাল, সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং উপদেষ্টা, ‘প্রভাত’।উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি এবং ‘প্রভাত’-এর ব্যবস্থাপনা পরিচালক শ্রী আনন্দ কুমার সেরাওগী সুমন।অনুষ্ঠান শেষে শতাধিক সুবিধা বঞ্চিত শিশু ও মায়েদের হাতে নতুন বস্ত্র ও আর্থিক সহায়তা তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ।
পুলিশের এই মানবিক উপস্থিতিতে আয়োজক ও উপস্থিত সাধারণ মানুষ গভীর সন্তোষ প্রকাশ করেন।

