• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

চট্টগ্রামে ২ হাজার ৫৬৮ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব

admin by admin
October 15, 2026
in সারা বাংলা
0
চট্টগ্রামে ২ হাজার ৫৬৮ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব

RelatedPosts

শারদীয় দুর্গোৎসবে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের উদ্যোগে বস্ত্র ও অর্থ বিতরণ,মানবিকতার অনন্য দৃষ্টান্ত

কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা

দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : চট্টগ্রাম জেলায় এবার দুই হাজার ২৭৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে চারটি মনিটরিং দল ও সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ গঠন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখা।

দুর্গাপূজা উপলক্ষে চার দিন সাধারণ ছুটিসহ ৮ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের চট্টগ্রাম জেলা কমিটির কর্মকর্তারা এসব তথ্য জানান।

এ ছাড়া চট্টগ্রাম মহানগরে ২৯৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব হচ্ছে। আগামীকাল শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব শুরু হবে।

আজ সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি নিতাই প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সাবেক সভাপতি দীলিপ মজুমদার, অধ্যাপক নারায়ণ কুমার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক জানান, জেলার ১৬ উপজেলা ও পৌরসভায় ১ হাজার ৬৫৫টি সার্বজনীন প্রতিমাপূজা এবং ৬১৯টি ঘটপূজার আয়োজন করা হয়েছে। গত ১০ অক্টোবর মহালয়ার দিনে বোয়ালখালীর শ্রীশ্রী চণ্ডীতীর্থ মেধস আশ্রমে মহালয়া উদ্যাপনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। শারদীয় দুর্গোৎসবে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উদযাপন করা যায়, সেটিই তাদের প্রত্যাশা।

সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে দুর্গাপূজায় চার দিন সাধারণ ছুটি ঘোষণা, দেশের প্রতিটি উপজেলায় সরকারি উদ্যোগে একটি করে মডেল মন্দির নির্মাণ, বোয়ালখালীর চণ্ডীতীর্থ মেধস আশ্রমের উন্নয়ন এবং দক্ষিণ কাট্টলীর রানি রাসমণি বারুণী স্নানঘাট বা ‘সমুদ্রতীর্থ’ সংস্কার ও উন্নয়ন অন্যতম।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা

Next Post

ইয়েমেনের প্রধানমন্ত্রীর প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

Next Post
ইয়েমেনের প্রধানমন্ত্রীর প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ইয়েমেনের প্রধানমন্ত্রীর প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.