নিজস্ব প্রতিনিধিঃ বেতাগী হাইস্কুল প্রাক্তন ছাএ সমিতির আয়োজনে গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মজিদ এর মৃত্যুতে ঢাকায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ১৬ ফেব্রুয়ারী সোমবার বিকালে রাজধানীর মতিঝিল কিচেন ইয়ার্ড চায়নিজ ও পার্টি সেন্টারের ভিআইপি রুমে বেতাগী হাইস্কুলের প্রাক্তন ছাএ এবং বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ আবদুল মজিদ এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সিনিয়র জেলা জজ এবং বেতাগী হাইস্কুলের ১৯৫৮ ব্যাচের শিক্ষার্থী মো: জুলফিকার আলি জলফু। বক্তব্য রাখেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি ও বেতাগী হাইস্কুল প্রাক্তন ছাএ সমিতি, ঢাকার যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু, বরগুনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল কুদ্দুছ, সাবেক আইনমন্ত্রীর এ পি এস সাব্বির আহমেদ, বরিশাল বিভাগ সমিতির মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন আকন্দ, বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এ বি এম সুলতান আহমদ, সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আরিফুর রহমান আরিফ, আয়োজন কমিটির আহবায়ক আলহাজ্ব মো : ফজলুর রহমান, সদস্য সচিব ইন্জিনিয়ার আল আমিন খান সুমন,মরহুমের বড় ছেলে কামরুজ্জামান সোহেল প্রমুখ।
বক্তারা মরহুম আবদুর মজিদ এর কর্মময় ও শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন মরহুম শাহাবুদ্দিন সিকদার এর সহায়তায় বেতাগী হাইস্কুলে শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং শিক্ষকতার সব গুনাবলি মরহুম আবদুল মজিদ স্যারের মধ্যে ছিল। সভায় অএ সমিতিতে সদস্যভুক্তির জন্য আজীবন সদস্য ফি ৫০০/ টাকা, সাধারণ সদস্য ফি ১০০/ টাকা ধার্য করা হয় এবং স্মরণীকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়।
সভাশেষে বেতাগী হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী সম্প্রতি মৃত্যুবরনকারী আবদুল মজিদ, ইন্জিনিয়ার নুরুল হক সিকদার, আবদুল মান্নান হাওলাদার, আহমেদ সোবহান, লাভলু সহ অন্যান্যদের নাম উচ্চারণসহ দোয়া মাহফিল পরিচালনা করেন মতিঝিল বিসমিল্লাহ মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। বার্তা প্রেরক ইন্জিনিয়ার আল আমিন খান সুমন সদস্য সচিব বেতাগী হাইস্কুল প্রাক্তন ছাএ সমিতি, ঢাকা।

