ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

রেসিপি কনটেস্টে মিষ্টি জান্নাত

admin by admin
July 28, 2025
in বিনোদন
0
রেসিপি কনটেস্টে মিষ্টি জান্নাত

RelatedPosts

শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’

মা হারালেন চিত্রনায়িকা পপি


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা মিষ্টি জান্নাত। সামাজিক মাধ্যমে তিনি সবসময় আলোচনায় থাকেন বিভিন্ন ইস্যু নিয়ে। কিছুদিন আগেই শাকিব খান প্রসঙ্গেও বেশ আলোচনা হয় তাকে। তবে সকল আলোচনা-সমালোচনাকে ছাপিয়ে নিজের মতো করেই কাজ করে যাচ্ছেন এ অভিনেত্রী। বিভিন্ন শোতে অংশ নেওয়ার পাশাপাশি আমন্ত্রিত অতিথি হয়েও উপস্থিত হচ্ছেন বিভিন্ন আয়োজনে।

সম্প্রতি আয়োজিত হয় ‘পারফেক্ট রেসিপি কনটেস্ট ২০২৫’ এর দ্বিতীয় সিজন। দেশব্যাপী রন্ধনশিল্পীদেরকে ঐতিহ্যবাহী ও নতুন রেসিপি উদ্ভাবনে উৎসাহিত করতে এমন আয়োজন করেন নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স।

আর এ আয়োজনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মিষ্টি জান্নাত। তার সঙ্গে ছিলেন শোবিজের আরও একঝাঁক তারকা।

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রাজ রিপা, মডেল নাজমী জান্নাত, সেলিব্রেটি ক্রিকেটার তুলিকা, ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, কুকিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেরুন নেসা, ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের সিনিয়র অ্যাডভাইজর শাহীন আফরোজ, আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শারমিন সেলিম তুলি, এশিয়ান টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার মারিয়ম ইকোসহ আরও অনেকে। উক্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০ জন রন্ধনশিল্পী তাদের নিজস্ব রন্ধনশৈলী প্রদর্শন করেন।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের সিনিয়র অ্যাডভাইজর শাহীন আফরোজ, পুষ্টিবিদ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি রেবেকা সুলতানা, প্রাণ-আরএফএল গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার মো. সালেকিন ইমাম, রন্ধনশিল্পী সাবরিন হক, রুবিনা রুবি, ফাতেমা লাকি, নাজরীন রহিম।

অনুষ্ঠান প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, সমগ্র বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার রেসিপিগুলোকে সবার সামনে তুলে ধরা, নারীদের মধ্যে গৃহস্থালী রন্ধনশৈলীর প্রতিযোগিতা ও উদ্ভাবনী ক্ষমতাকে সামনে আনাই ছিল এ আয়োজনের উদ্দেশ্য। যাতে ঘরোয়া কাজের মধ্য দিয়েও নারীদের আত্মপ্রকাশের সুযোগ তৈরি হয়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Next Post

হাড়ের ডেনসিটি কমছে,ভুগতে পারেন নানা সমস্যায়

Next Post
হাড়ের ডেনসিটি কমছে,ভুগতে পারেন নানা সমস্যায়

হাড়ের ডেনসিটি কমছে,ভুগতে পারেন নানা সমস্যায়

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.