• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

admin by admin
November 2, 2026
in বিনোদন
0
শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

RelatedPosts

২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’

মা হারালেন চিত্রনায়িকা পপি

পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সোমবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগ্মসচিব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশীদ।

মহাপরিচালক বলেন, সাংস্কৃতিক অধিকার প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। এখানে শারীরিক বা মানসিক সীমারেখা থাকা উচিত নয়। বরং সৃজনশীলতা ও প্রতিভা প্রকাশের মাধ্যম হওয়া উচিত তার মুল্যবোধের ভিত। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান।

মুখ্য আলোচক ছিলেন সরকারি সংগীত কলেজের অধ্যাপক ড. আলেয়া পারভীন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শিল্পকলা একাডেমির পরিচালক, প্রশাসন ও অর্থ (অ: দা:) মো. সাইফুর রহমান।

সাংস্কৃতিক পর্বে ‘আয় তব সহচরি হাতে হাতে ধরি’ গানের সাথে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল-এর শিক্ষার্থীদের সমবেত নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। এরপর একক আবৃত্তি করেন শাহিন রেজা রাসেল।

‘এই রাঙ্গামাটির পথে লো’ গানের সমবেত নৃত্য পরিবেশন করে ল্যাবরেটরি মডেল স্কুলের শিক্ষার্থীরা, ‘মন আমার দেহ ঘড়ি সন্ধান করি’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে সুইড বাংলাদেশ’র শিক্ষার্থীরা। এরপর একক সংগীত ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ পরিবেশন করেন চুয়াডাঙ্গা জেলা কালচারাল অফিসার সুজন রহমান।

একক সংগীত ‘আমার মনের কোণের বাইরে’ পরিবেশন করেন শারমিন আক্তার শিকু এবং ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ পরিবেশন করেন সায়মা শারমিন ইমা। এরপর সমবেত নৃত্য ‘বিহুর এ লগন মধুর এ লগন’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে ইসপ্রেশান ওয়েলফেয়ার সোসাইটির শিল্পীরা।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ

Next Post

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস

Next Post
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.