• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’

admin by admin
October 31, 2026
in বিনোদন
0
২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’

RelatedPosts

মা হারালেন চিত্রনায়িকা পপি

পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত

৪৫ বছর পর মায়ের ছায়া খুঁজে পেলেন স্বস্তিকা


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : ২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’The City Bank powerful banking App City Touch
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’ মুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০২৮ সালে উৎসবটির ৮১তম আসরে সিনেমাটি প্রদর্শিত হবে বলে শুক্রবার নিশ্চিত করেছে আয়োজকেরা।

১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেন করণ জোহর। এটি ছিল তার পরিচালনায় প্রথম সিনেমা। শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জি অভিনীত এই ছবির গল্প আবর্তিত হয়েছে রাহুল, আঞ্জেলি ও টিনাকে ঘিরে তৈরি হওয়া এক ত্রিভুজ প্রেমের সম্পর্ক নিয়ে।

সিনেমাটির বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছিল স্কটল্যান্ডে।

স্কটল্যান্ডের বিভিন্ন মনোরম স্থানে ধারণ করা ছবিটির দৃশ্যগুলোর মধ্যে রয়েছে আইলিয়ান ডোনান ক্যাসল, গ্লেনকো, ট্যানটালন ক্যাসল ও ইনচমাহোম প্রাইরি। স্কটল্যান্ডে বড় পরিসরে শুটিং করা প্রথম ভারতীয় সিনেমাগুলোর মধ্যে এটি অন্যতম।

সম্প্রতি মুম্বাইয়ে ধার্মা প্রোডাকশনসের কার্যালয়ে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনির সঙ্গে বৈঠক করেন করণ জোহর। সেখানে উপস্থিত ছিলেন স্ক্রিন স্কটল্যান্ডের অন্তর্বর্তী নির্বাহী পরিচালক ডেভিড স্মিথও।

বৈঠকে ভারত ও স্কটল্যান্ডের মধ্যে চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাণ, যৌথ প্রযোজনা, প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে জন সুইনি বলেন, ভারতীয় চলচ্চিত্রশিল্পের প্রতিনিধিদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করতে পেরে তিনি আনন্দিত। ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাণের জন্য স্কটল্যান্ড গুরুত্বপূর্ণ সৃজনশীল অংশীদার হয়ে উঠতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান নির্বাহী ও পরিচালক পল রিড বলেন, উৎসবের ৮১তম আসরে এমন একটি জনপ্রিয় সিনেমার বিশেষ উদ্‌যাপনের সুযোগ পেয়ে তারা আনন্দিত। করণ জোহরসহ সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮০তম আসর অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১২ থেকে ১৮ আগস্ট।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

Next Post

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী

Next Post
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.