• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পায়ুপথে ইয়াবা পাচার করছিলেন বিএনপি নেতা, আটক ২

admin by admin
July 13, 2025
in সারা বাংলা
0
পায়ুপথে ইয়াবা পাচার করছিলেন বিএনপি নেতা, আটক ২

RelatedPosts

গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি

হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি

ভিয়েতনাম জাতের কালো ধান চাষে সফল এক যুবক


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে পায়ুপথে পাচার কালে ৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের সদস্যরা। এসময় দুইজনকে আটক করে বিজিবি। আটকৃতদের মধ্যে একজন টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর আহমদ। অন্যজন টেকনাফের মন্ডলপাড়া গ্রামের মৃত দলিলুর রহমানের ছেলে হাসান আলী (৬৫)।

শনিবার (১২ জুলাই) বিকেলে টেকনাফ-মেরিন ড্রাইভ সড়কের ইমামের ডেইল এলাকায় বিজিবির চেকপোস্টে বিএনপি নেতা নুর আহমেদকে আটক করা হয়।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তল্লাশির সময় নুর আহমদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার পায়ুপথে বিশেষ কৌশলে (বায়ুবিরোধী প্যাকেট ভর্তি) লুকানো অবস্থায় দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেছেন।বিজিবির কক্সবাজার সেক্টরের একজন কর্মকর্তা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের অভিযোগ, নুর আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ মুখ খুলতে সাহস পেত না। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে থেকে তিনি কার্যত একটি মাদক নেটওয়ার্ক পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

তবে এ বিষয়ে টেকনাফ বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অপরদিকে সকাল ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী নীলদরিয়া নামক একটি মিনি বাস ইমামের ডেইল এলাকায় অস্থায়ী চেকপোস্টে আসলে সেখানে কর্তব্যরত বিজিবির সদস্যরা তল্লাশি চালায়।

এসময় হাসান আলী নামের আরো এক ব্যক্তির পায়ুপথে লুকানো ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি হেড কোয়ার্টারের জনসংযোগ কর্মকর্তা মো শরিফুল ইসলাম অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

কাঁচা মরিচের দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা

Next Post

কোটালীপাড়া, শত বছরের নৌকার হাটে নেই ক্রেতার হাঁকডাক

Next Post
কোটালীপাড়া, শত বছরের নৌকার হাটে নেই ক্রেতার হাঁকডাক

কোটালীপাড়া, শত বছরের নৌকার হাটে নেই ক্রেতার হাঁকডাক

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.