ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

রংপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

admin by admin
November 12, 2026
in সারা বাংলা
0
রংপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

RelatedPosts

শ্রীনগরে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে ৫০ একর জমিতে যন্ত্রের মাধ্যমে আমন ধান চাষ ও কর্তন

নরসিংদীর পলাশে সন্ত্রসীদের হামলায় ব্যবসায়ী আহত


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : আকস্মিক ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে জেলার পীরগাছায় আমন ধান এবং আগাম আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন এ অঞ্চলের কৃষক। হঠাৎ এমন ক্ষতিতে কান্নায় ভেঙে পড়েন অনেকে।

গতকাল বুধবার (১১ নভেম্বর) রাতে ও মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার ৬টি ইউনিয়নে আকস্মিক ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়। এতে পাকা ও আধাপাকা আমন ধানের পাশাপাশি আগাম জাতের আলুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই ফসলের ক্ষতিতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।

আলাপকালে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, ঋণের বোঝা আরও বেড়ে গেল। আগামী দিনগুলো কীভাবে চলব তা নিয়ে আমরা চিন্তিত। ধারদেনা করে আগাম আলু লাগিয়েছিলাম। ধানও ঘরে তুলতে পারিনি।

উপজেলার তাম্বুলপুর, ছাওলাসহ ৬টি ইউনিয়নের চরাঞ্চলে শিলাবৃষ্টির প্রভাব বেশি পড়েছে। এতে ধানের শিষ ও গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। আলুরও ক্ষতি হয়েছে।

অনেক কৃষক সারা বছরের সংসার খরচের জন্য আমন ধানের ওপর নির্ভরশীল। পাশাপাশি আগাম আলু চাষেও বিনিয়োগ করেছেন অনেকে। ফলে একসঙ্গে দুই ফসলের ক্ষতিতে তাদের দুশ্চিন্তা বেড়েছে।

উপজেলা পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, পীরগাছায় মোট আবাদি জমির পরিমাণ প্রায় ৫৯ হাজার ৪২০ একর। কৃষিনির্ভর এই উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি কৃষকদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। শিলাবৃষ্টিতে ঠিক কত হেক্টর জমির আমন ধান ও আলু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি।

তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল বগুড়াপাড়া গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, মঙ্গলবার রাতে যে বৃষ্টি হয়েছে, তাতে অনেক ক্ষতি হয়েছে। বুধবার রাতেও বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে গেছে। বিশেষ করে শিলাবৃষ্টির কারণে ধান ও আলুর ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে।

ছাওলার কৃষক ওমর আলী বলেন, ‘দুই দিনের ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের কোমর ভেঙে গেছে।’

পারুল ইউনিয়নের কৃষক আক্কাস আলী ও আবু সাঈদ জানান, মঙ্গলবার আর বুধবার রাতে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় তাদের ক্ষেতের পাকা ধান জমিতে লুটিয়ে পড়েছে। কাদায় মাখামাখি হয়েছে অনেক ধান। কোনোভাবেই এসব ধান বাড়ি নিয়ে যাওয়া যাবে না। এখন তারা কী করবেন দিশা পাচ্ছেন না।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম বলেন, এখনো পুরো ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জেলায় ৫৯ হেক্টর জমির ফসলের ক্ষতির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পীরগাছা উপজেলায়। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ফসলের সঠিক পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

কপ৩১-এ বিশ্বনেতাদের প্রতি ‘জীবাশ্ম জ্বালানি আসক্তি দূর করার’ আহ্বান জাতিসংঘ মহাসচিবের

Next Post

শ্রীনগরে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

Next Post
শ্রীনগরে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

শ্রীনগরে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.