রুপসীবাংলা৭১ প্রতিবেদক : নরসিংদীর পলাশে সন্ত্রসীদের হামলায় সুলতানপুর গ্রামের আশিকুর রহমান পনির নামের এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। জানা গেছে আহত ব্যাক্তি এক জন ব্যবসায়ী। প্রতিহিংসা বশত তার ওপর এ হামলা চালানো হয়। পনির জানান ব্যবসায়িক দ্বন্দের কারনে তার ওপর হামলা চালানো হয়েছে। অন্যায় ভাবে তার ওপর হামলায় প্রশাসনের কাছে তিনি ন্যায় বিচার প্রত্যাশা করছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।


