ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

কপ৩১-এ বিশ্বনেতাদের প্রতি ‘জীবাশ্ম জ্বালানি আসক্তি দূর করার’ আহ্বান জাতিসংঘ মহাসচিবের

admin by admin
November 11, 2026
in আন্তর্জাতিক
0
কপ৩১-এ বিশ্বনেতাদের প্রতি ‘জীবাশ্ম জ্বালানি আসক্তি দূর করার’ আহ্বান জাতিসংঘ মহাসচিবের

RelatedPosts

আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪

রিয়াদে আকাশপথে হামলার শঙ্কায় সৌদি কর্তৃপক্ষের সতর্কতা

ইরানে স্থলপথে পণ্য পরিবহন ব্যাহত করতে মার্কিন টাস্কফোর্স গঠন


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার বেশ কয়েকজন শীর্ষ নেতার অনুপস্থিতিতে চলমান জলবায়ু সম্মেলনে তেল ও গ্যাস লবির তীব্র সমালোচনা করেছেন এবং বিশ্বনেতাদের প্রতি ‘জীবাশ্ম জ্বালানির আসক্তি দূর করার’ আহ্বান জানিয়েছেন। ইউরোপে তীব্র দাবদাহ ও দাবানল এবং নেপালে ভয়াবহ বন্যার এক বছর পর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারগুলোর ওপর ব্যাপক চাপের মুখে চলতি সপ্তাহের শুরুতে তুরস্কে দুই সপ্তাহব্যাপী কপ৩১ আলোচনা শুরু হয়েছে।

আন্তালিয়া থেকে এএফপি জানায়, ভূমধ্যসাগরীয় শহর আন্তালিয়ার একটি বিশাল এক্সপো সেন্টারে সমবেত কয়েক ডজন বিশ্বনেতার উদ্দেশে গুতেরেস বলেন, ‘কঠোর সত্য হলো জলবায়ু সংকট আমাদের ছাড়িয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে।’তবে ২০ নভেম্বর পর্যন্ত চলমান এই কপ৩১ আলোচনায় খুব কমই বড় কোনো অগ্রগতির আশা করা হচ্ছে; কারণ দেশগুলো বর্তমানে তেলের দামের অস্থিরতা এবং ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও ইউক্রেনে রাশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট ভূ-রাজনৈতিক উত্তেজনা সামলাতে হিমশিম খাচ্ছে।

২০২৩ সালে প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে একমত হওয়ার পর থেকে বার্ষিক কপ সম্মেলনগুলোতে সেই লক্ষ্য এগিয়ে নিতে দেশগুলোকে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। তেল কোম্পানিগুলোর অপ্রত্যাশিত মুনাফার ওপর কর আরোপের জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, ‘জীবাশ্ম জ্বালানি স্বার্থান্বেষীরা আমাদের গ্রহকে ধ্বংস করে নিজেরা বিপুল মুনাফা লুটে চলেছে।’তিনি আরও বলেন, ‘জীবাশ্ম জ্বালানিকে ডাইনোসরের মতো বিলুপ্ত হতে হবে, তবে এটি নিজে থেকে ঘটবে না। ডাইনোসরদের কোনো লবি ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির আছে।’

করতালির মধ্যে তিনি বলেন, ‘তাদের কৌশল খুবই সহজ: বিজ্ঞানকে বিকৃত করা। নীতিমালা প্রণয়নে বিলম্ব করা। পদক্ষেপে বিলম্ব করা। জবাবদিহিতায় বিলম্ব করা। এখন সময় এসেছে এই অভ্যাস ত্যাগ করার—এবং জীবাশ্ম জ্বালানির আসক্তি শেষ করার।’২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরা গুতেরেস আগামী ডিসেম্বরে তার মেয়াদ শেষ হওয়ার আগে এটিই তার শেষ কপ সম্মেলনে যোগদান।

বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ‘উচ্চ-পর্যায়ের অধিবেশনে’ বক্তব্য দেওয়ার কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ইরানের মাসুদ পেজেশকিয়ানের।তবে সম্মেলনে বেশ কিছু বড় নাম অনুপস্থিত থাকছেন। জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র নেতা হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের এই সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডার লায়েন আন্তালিয়ায় এলেও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই অনুষ্ঠান এড়িয়ে যাচ্ছেন। সর্বশেষ তালিকা অনুযায়ী, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও অনুপস্থিত রয়েছেন।

  • কম প্রত্যাশা –
    থিংক-ট্যাংক ইথ্রিজি’র জলবায়ু কূটনীতি বিশেষজ্ঞ কোসিমা ক্যাসেল এএফপিকে বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে ইউরোপের বড় নেতাদের কেউ কেউ আসছেন না। এই কপ সম্মেলনে ইউরোপের জোরালো উপস্থিতি আমাদের প্রয়োজন ছিল।’ইইউ’র শীর্ষ জলবায়ু কর্মকর্তা ওপকে হোকস্ট্রা বলেছেন, এই অনুপস্থিতি ‘পুরোপুরি অস্বাভাবিক নয়’, কারণ কোনো সম্মেলনে যোগ দিতে না পারার পেছনে নেতাদের ‘বাস্তবসম্মত’ কারণ থাকতে পারে।তবে তিনি ব্রাসেলসে সাংবাদিকদের এও বলেছেন যে, এই জলবায়ু সম্মেলন নিয়ে ‘প্রত্যাশা খুব একটা বেশি নয়’।

কপ৩১-এর আয়োজক তুরস্ক পরিবহন, ভবন এবং শিল্প খাতে বিদ্যুতায়ন ত্বরান্বিত করার জন্য একটি স্বেচ্ছাসেবী উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে, যার লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশীদারিত্ব ৩৫ শতাংশে উন্নীত করা।ইইউ জোর দিয়ে বলেছে যে এই বিদ্যুতায়ন অবশ্যই ‘পরিচ্ছন্ন’ (দূষণমুক্ত) হতে হবে, যা তুরস্কের প্রস্তাবে তেল, গ্যাস ও কয়লার ভূমিকা নিয়ে বিতর্কের সৃষ্টি করতে পারে।

ইরানের পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধে পরিবেশ ধ্বংসের বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরার সুযোগ হিসেবে তিনি এই সম্মেলনকে ব্যবহার করবেন।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, তুরস্কের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি বলেন, ‘এই সম্মেলনে আমরা পরিবেশ ধ্বংসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে কথা বলব।’ফরাসি সরকার জানিয়েছে, ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি দিবস হওয়ায় এবং বৃহস্পতিবার প্রেসিডেন্ট আয়ারল্যান্ডে একটি ইইউ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে ম্যাক্রোঁ অনুপস্থিত থাকছেন।

  • ‘আমাদের লুলা আছেন’ –
    অবাক হওয়ার কিছু নেই যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—যিনি যুক্তরাষ্ট্রকে প্যারিস চুক্তি থেকে সরিয়ে নিয়েছেন এবং ২০২৪ সালে পুনরায় নির্বাচিত হওয়ার পর থেকে জলবায়ু আলোচনায় কোনো কর্মকর্তা পাঠাননি—তিনি এই সম্মেলনে যোগ দিচ্ছেন না।চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যিনি খুব কমই কপ সম্মেলনে যোগ দেন, তার প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।

যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের শীর্ষ অর্থনীতি এবং পৃথিবী উষ্ণকারী গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী বৃহত্তম দেশ হওয়ায় জলবায়ু আলোচনায় তাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যাসেল বলেন, ‘তবে আমাদের লুলা আছেন।’বন উজাড়ের হার কমানোর পক্ষে সোচ্চার লুলা গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করার পর জলবায়ু আন্দোলনকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

সিরাজগঞ্জে ৫০ একর জমিতে যন্ত্রের মাধ্যমে আমন ধান চাষ ও কর্তন

Next Post

রংপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

Next Post
রংপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

রংপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com