ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতা: গ্রেপ্তার চিফ অব স্টাফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের তদন্ত

admin by admin
November 6, 2026
in আন্তর্জাতিক
0
প্রেসিডেন্টের ফোনে আড়িপাতা: গ্রেপ্তার চিফ অব স্টাফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের তদন্ত

RelatedPosts

মাউন্ট এলব্রুসে বাংলাদেশ-রাশিয়া মৈত্রী অভিযানের সাফল্য উদযাপন

মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, দেশটির স্বাধীনতা দিবস সামনে রেখে জাকার্তায় বার্ষিক ‘স্টেট অব দ্য নেশন’ভাষণ দেওয়ার পর নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে কথা বলছেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, দেশটির স্বাধীনতা দিবস সামনে রেখে জাকার্তায় বার্ষিক ‘স্টেট অব দ্য নেশন’ভাষণ দেওয়ার পর নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে কথা বলছেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর মোবাইল ফোনে অবৈধভাবে নজরদারির গুরুতর অভিযোগে দেশটির খোদ প্রেসিডেন্টের সদ্য নিযুক্ত চিফ অব স্টাফ লিসতিও সিগিত প্রাবোওসহ শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের তদন্ত শুরু করেছে জাকার্তা কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার গ্রেপ্তারের পরপরই জাতীয় পুলিশ বাহিনীর সাবেক প্রধান লিসতিওকে পদ থেকে বরখাস্ত করা হয়। নামে মিল থাকলেও প্রেসিডেন্টের সঙ্গে তার কোনো পারিবারিক সম্পর্ক নেই। এই আড়িপাতা কেলেঙ্কারিতে এ পর্যন্ত চারজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে এবং এর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, কোনো পরোয়ানা বা আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই পুলিশের বিশেষ নজরদারি সিস্টেমে প্রেসিডেন্টের ফোন নম্বর যুক্ত করা হয়েছিল এবং লিসতিও পুলিশ প্রধান থাকাকালীন ২০২৫ সাল থেকেই এই আড়িপাতা চলছিল বলে ধারণা করা হচ্ছে। শুধু প্রেসিডেন্ট নন, রাজনৈতিক নেতা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং শীর্ষ ব্যবসায়ীদের ফোনেও এই অবৈধ নজরদারি চালানো হয়েছিল।

বিশ্লেষকদের মতে, ঘটনাটি সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর (জোকোই) সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট প্রাবোওর তীব্র রাজনৈতিক টানাপোড়েনের বহিঃপ্রকাশ। ২০২৪ সালের নির্বাচনে জোকো উইদোদোর সমর্থনে ক্ষমতায় আসা প্রাবোওর সঙ্গে সাবেক প্রেসিডেন্টের সম্পর্কের ফাটল এখন প্রকাশ্যে রূপ নিয়েছে, এবং জোকোইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লিসতিওর গ্রেপ্তার সেই ক্ষমতার দ্বন্দ্বকেই নির্দেশ করছে।

বর্তমানে ব্যাপক অর্থনৈতিক চাপ, নতুন রাজধানী ‘নুসানতারা’ প্রকল্প নিয়ে দ্বিমত, বিনামূল্যে খাদ্য কর্মসূচির তহবিল সংকট, শেয়ার বাজারের দুর্নীতির বিতর্ক এবং ভয়াবহ দাবানল পরিস্থিতি সামাল দিতে প্রাবোও সরকার যখন বহুমুখী সংকটের মুখোমুখি, ঠিক তখনই খোদ প্রেসিডেন্টের অফিসে আড়িপাতার এই স্পর্শকাতর তথ্য সামনে এলো। এই ঘটনা দেশটির প্রশাসনিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

এক ইলিশের দাম সাড়ে ১০ হাজার টাকা

Next Post

এক চার্জে লম্বা সফর-বৈদ্যুতিক গাড়িতে নতুন সম্ভাবনা!

Next Post
এক চার্জে লম্বা সফর-বৈদ্যুতিক গাড়িতে নতুন সম্ভাবনা!

এক চার্জে লম্বা সফর-বৈদ্যুতিক গাড়িতে নতুন সম্ভাবনা!

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.