রুপসীবাংলা৭১ প্রতিবেদক : বরিশালে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুই কেজি ৩০০ গ্রাম ওজন সাইজের একটি ইলিশ। শুক্রবার (৬ নভেম্বর) নগরীর পোর্ট রোডে মাছটি সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
পোর্ট রোডের আড়তদার আক্তার হোসেন জানান, গতকাল রাতে মেঘনা নদীর তজুমদ্দিন অংশে রাতে দুই কেজি ৩০০ গ্রাম ওজন সাইজের একটি ইলিশ মাছ ধরা পড়ে। পরে কয়েক ব্যবসায়ীর হাত ঘুরে নগরীর ইলিশ মোকাম পোর্ট রোড বাজারে মাছটি আনা হয়। বর্তমানে এতবড় সাইজের ইলিশ মাছ ধরা পড়ে না। বড় সাইজের এই রাজা ইলিশ মাছ দেখতে প্রচুর মানুষ ভীড় করে।
প্রতিমণ এক লাখ ৮৫ হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে। দুই কেজি ৩০০ গ্রাম হিসেবে ইলিশটির দাম পড়েছে ১০ হাজার ৬৩৭ টাকা।
রুপসীবাংলা৭১/এআর


