ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ

মাউন্ট এলব্রুসে বাংলাদেশ-রাশিয়া মৈত্রী অভিযানের সাফল্য উদযাপন

RelatedPosts

“অ্যাশেজ অ্যান্ড আইস: দ্য ডরম্যান্ট জায়ান্ট এক্সপেডিশন ২০২৬”
মাউন্ট এলব্রুসে বাংলাদেশ-রাশিয়া মৈত্রী অভিযানের সাফল্য উদযাপন

রুপসীবাংলা ৭১: রাশিয়ার তথা ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে আয়োজিত বাংলাদেশ-রাশিয়া মৈত্রী অভিযান—“অ্যাশেজ অ্যান্ড আইস: দ্য ডরম্যান্ট জায়ান্ট এক্সপেডিশন ২০২৬”-এর সফল সমাপ্তি উপলক্ষে ৫ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার ‘রাশিয়ান হাউস’-এ একটি বিশেষ সংবাদ সম্মেলন, পতাকা প্রত্যাবর্তন অনুষ্ঠান এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আয়োজক ও সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) প্রতিষ্ঠাতা জনাব এনাম উল হক।
বাংলাদেশের পর্বতারোহী জনাব ইকরামুল হাসান শাকিল, যিনি ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সফলভাবে মাউন্ট এলব্রুসের চূড়ায় আরোহণ করেছিলেন, তিনি তার অভিযানের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি একটি উপস্থাপনা এবং অভিযানের ওপর নির্মিত বিশেষ ভিডিওচিত্রের মাধ্যমে তার যাত্রার বিভিন্ন দিক বর্ণনা করেন। তিনি অভিযানের সময়কার নানা চ্যালেঞ্জ ও স্মরণীয় মুহূর্তগুলোর কথা তুলে ধরেন। প্রচণ্ড তুষারপাত, হাড়কাঁপানো বাতাস এবং প্রতিকূল দৃশ্যমানতা সত্ত্বেও তিনি ও তার সঙ্গী পর্বতারোহীরা সফলভ