রুপসীবাংলা ৭১ঃ নারী ও শিশুদের বিরুদ্ধে অনলাইনে সহিংসতার ঘটনায় দ্রুত ও কার্যকর প্রতিকার নিশ্চিত করতে সহজলভ্য ও ভুক্তভোগীবান্ধব অভিযোগ গ্রহণ ব্যবস্থা, দ্রুত তদন্ত ও প্রতিকার প্রক্রিয়া এবং প্রয়োজনীয় আইনি ও সহায়তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে CSWC প্ল্যাটফর্ম। অক্টোবর মাসকে বিশ্বব্যাপী ‘সাইবার সচেতনতা মাস ২০২৬’ হিসেবে পালনের প্রেক্ষাপটে ডিজিটাল পরিসরে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কেবল সচেতনতা বৃদ্ধিই নয়; বরং সেইসাথে কার্যকর প্রতিরোধ, জবাবদিহি এবং ভুক্তভোগীদের জন্য সহজলভ্য প্রতিকার ব্যবস্থা নিশ্চিত করার উপরে বিশেষ গুরুত্বারোপ করছে এই প্ল্যাটফর্ম।
প্ল্যাটফর্মের বিগত জানুয়ারী ২০২৫ – সেপ্টেম্বর ২০২৬ এক বছরেরও বেশী সময়ে ফেসবুক পেজে প্রাপ্ত অভিযোগের বিশ্লেষণে দেশে প্রযুক্তিনির্ভর সাইবার সহিংসতা, ব্যক্তিগত তথ্য, পরিচয় ও গোপনীয়তার অপব্যবহারের একটি উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। প্রযুক্তির অপব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর বিভ্রান্তিকর কনটেন্ট ব্যক্তির মর্যাদা, গোপনীয়তা ও ডিজিটাল নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান ঝুঁকি সৃষ্টি করছে।


