• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পরীমনির নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’

admin by admin
September 13, 2026
in বিনোদন
0
পরীমনির নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’

RelatedPosts

কাজী নজরুল ইসলামকে উদযাপন: সংস্কৃতি, সাহিত্য ও বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের এক অনন্য সন্ধ্যা

শিল্পকলায় পাণ্ডুলিপি পাঠমঞ্চের তৃতীয় আসরে পাণ্ডুলিপি পাঠ

প্যারিসে প্রিয়াঙ্কা-জেনিফারের বন্ধুত্বের মুহূর্ত, ভাইরাল ভিডিও


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি আবারো কাজ করছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে। তবে, এবার বড় পর্দা নয়, ওয়েব ফিল্মে দেখা যাবে তাদের নতুন জুটি। সেলিমের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘সেপারেশন’, এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

রাজধানীর ৩০০ ফিট এলাকায় বর্তমানে চলছে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ। রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নতুন কাজটির খবর জানান পরীমনি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ‘সেপারেশন’ ও পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেছেন অভিনেত্রী।

‘সেপারেশন’-এ পরীমনির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে। তবে, তাদের চরিত্র বা গল্পের বিস্তারিত এখনো প্রকাশ্যে আনেননি নির্মাতা কিংবা সংশ্লিষ্টরা।

‘সেপারেশন’-এ পরীমনির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ, বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব

‘সেপারেশন’-এ পরীমনির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ, বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব

গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে পরীমনির কাজের সম্পর্ক অবশ্য নতুন নয়। এর আগে এই নির্মাতার ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন পরী। এবার একই নির্মাতার সঙ্গে ওয়েব ফিল্মে কাজ করছেন তিনি। ফলে নতুন মাধ্যমে তাদের এই সহযোগিতা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

‘সেপারেশন’-এর শুটিং রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে চলবে। পরী মণি, ইমতিয়াজ বর্ষণ ও নিরবের বাইরে আর কারা এতে অভিনয় করছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আইসক্রিন প্ল্যাটফর্মে। তবে, কবে নাগাদ দর্শকের সামনে ‘সেপারেশন’ আসবে, সেই তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

নতুন গল্প, নতুন মাধ্যম আর পরিচিত নির্মাতার সঙ্গে ফের কাজ—সব মিলিয়ে ‘সেপারেশন’ পরীমনির ক্যারিয়ারে আরেকটি ভিন্ন সংযোজন হতে যাচ্ছে। পর্দায় গল্পটি কীভাবে নিজেকে মেলে ধরে, এখন সেই অপেক্ষাতেই দর্শক।

রুপসীবাংলা৭১/এআর

Previous Post

এশিয়া কাপ হকিতে ভারতের নারী-পুরুষ উভয় দলই চ্যাম্পিয়ন

Next Post

জিয়াউর রহমান হত্যায় কর্নেল মতিউর গুলি চালান

Next Post
জিয়াউর রহমান হত্যায় কর্নেল মতিউর গুলি চালান

জিয়াউর রহমান হত্যায় কর্নেল মতিউর গুলি চালান

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.