• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি-এসআই, আটক ৪

admin by admin
June 16, 2026
in আইন-আদালত
0
রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি-এসআই, আটক ৪

RelatedPosts

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ কারাগারে

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ


রুপসীবাংলা৭১ : রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনার পর ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ছিনতাইকারীদের চাপাতির আঘাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাল্টা গুলিতে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরের দিকে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আদাবর এলাকায় চাপাতি ঠেকিয়ে একটি দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই ছিনতাইকারীদের ধরতে অভিযানে নামেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনের একটি আস্তানায় ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করে সেখানে অভিযান চালায় পুলিশ।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। ছিনতাইকারীদের ধারালো চাপাতির আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি চালালে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ ছিনতাইকারীসহ মোট ৪ জনকে আটক করেছে।

আদাবর থানার ওসি (তদন্ত) হাফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আমাদের ওসি ও এসআই তরুণ আহত হন। বর্তমানে তারা হাসপাতালে রয়েছেন।”
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

জিআই সনদ পেল ঐতিহ্যের প্রতীক ঝিটকার হাজারী গুড়

Next Post

আরও ভালো করতে পারতাম, ‘কাভালা’ নিয়ে তামান্না

Next Post
আরও ভালো করতে পারতাম, ‘কাভালা’ নিয়ে তামান্না

আরও ভালো করতে পারতাম, ‘কাভালা’ নিয়ে তামান্না

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.