নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের সাবেক নির্বাচিত কমিশনার কারাগারে বন্দী অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ মে সোমবার ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
৮ নং ওয়ার্ডের সাবেক নির্বাচিত কমিশনার কারাগারে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করায় বরিশাল বিভাগ সমিতি,ঢাকা পক্ষ থেকে শোক প্রকাশ করেন। গতকাল বাদ এশা গোপীবাগ রেলগেটস্হ জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে গোপিবাগ পঞ্চায়েত কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন এলাকার বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু।
শোকবার্তায় ৮ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মৃদুভাষী, জনদরদী আলহাজ সুলতান মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
মরহুম সুলতান মিয়া কমিশনার থাকাকালীন ঢাকা শহরের উন্নয়ন তথা মতিঝিল এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। গোপিবাগ এলাকাবাসী তাকে শ্রদ্ধার সাথে স্মরনে রাখবে এটা বিশ্বাস করি।


