নিজস্ব প্রতিনিধিঃ গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবী সরকার কর্তৃক ২০০৪ ও ২০১৬ সালের প্রঙ্গাপন বাস্তবায়ন করে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বেঁচে থাকার রাস্তা প্রসারিত করা হোক। দেশের সকল প্রতিষ্ঠান সরকারের সেই প্রঙ্গাপন বাস্তবায়ন করেছে। সকল কর্মীরা সেই সুবিধা পাচ্ছে শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা সেই সুবিধা থেকে বঞ্চিত।
আজ ৫ মে সকাল ১০ টায় সারাদেশ থেকে ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা প্রতিনিধি হিসাবে সেই আন্দোলন অংশ গ্রহণ করেন। সকাল থেকে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বিভিন্ন জেলার কর্মীরা বক্তব্য দেন। বেলা ২ টায় ব্যাংক প্রতিনিধিদের সাথে অবসরপ্রাপ্তদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। শান্তিপূর্ণ বৈঠকে ব্যাংক কর্তৃপক্ষ অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের আশ্বস্ত করেন। তারা বলেন খুব দ্রুততম সময়ে এই দাবী মেনে নিয়ে প্রঙ্গাপন জারি করা হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আগামী ঈদুল আজহার মধ্যেই দাবি মেনে তা বাস্তবায়নের দাবী জানান। সেই সঙ্গে আগামী ২০ মে’ র মধ্যে তা বাস্তবায়নের দাবী জানিয়ে অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম। অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা রাজু আহমেদ, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে আরো বক্তব্য রাখেন সাইফুল ইসলাম প্রধান, বাদশা হাওলাদারসহ বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দ।

