• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

‘শহরের নতুন অতিথি’ নিয়ে আসছেন সাদী-মাহি

admin by admin
April 6, 2026
in বিনোদন
0
‘শহরের নতুন অতিথি’ নিয়ে আসছেন সাদী-মাহি

RelatedPosts

যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী ঐশীর একক লাইভ কনসার্ট

সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : গায়ক শেখ সাদী ‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসেন। এবার অভিনেতা হিসেবে ছোট পর্দায় আসছেন তিনি। ‘শহরের নতুন অতিথি’ নামের একটি নাটকে দেখা যাবে তাকে।

গৌতম কৈরী পরিচালিত এ নাটকে সাদীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সামিরা খান মাহি।

গানে সাফল্যের পর থেকেই বিভিন্ন সময় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন সাদী। চার বছর আগে দেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘সংশয়’ নামের একটি সিনেমায় অভিনয়ের সুযোগও আসে তার কাছে। সেই ছবির শুটিং এক দিন করেও শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নেন তিনি।

কারণ হিসেবে সাদী তখন উপলব্ধি করেছিলেন, অভিনয় শুধু আগ্রহের জায়গা নয়, এটি যথেষ্ট পরিশ্রম ও প্রস্তুতির বিষয়। পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়া বড় পর্দায় আসা ঠিক হবে না—এই ভাবনা থেকেই তিনি অভিনয় থেকে সরে দাঁড়িয়ে পুরো মনোযোগ দেন গানে।

এর পরের সময়টা ছিল তার সংগীতজীবনের জন্য গুরুত্বপূর্ণ। একের পর এক গান প্রকাশ করে ধীরে ধীরে নিজের জায়গা পোক্ত করেন তিনি। বিশেষ করে ‘ললনা’ গানটি তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা—ইউটিউবে গানটির ভিউ ইতিমধ্যে ১৬৮ মিলিয়নের মাইলফলক ছাড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস ও ট্রেন্ড, যা সাদীর পরিচিতি আরও বাড়িয়ে দেয়।

অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়ে সাদী জানান, ‘শহরের নতুন অতিথি’ নাটকের গল্প শুনেই তার আগ্রহ তৈরি হয়। পাশাপাশি সহশিল্পী হিসেবে মাহিকে পাওয়াটাও তার জন্য আনন্দের ছিল।

সাদী বলেন, ‘মাহির সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব। শুটিং সেটে গিয়ে একদম অচেনা পরিবেশে কাজ করতে হয়নি। পরিচালকসহ পুরো টিমটাও খুব সহযোগিতাপূর্ণ ছিল। তাই প্রথম কাজ হিসেবে বেশ স্বাচ্ছন্দ্যেই অভিনয়টা করতে পেরেছি।’

জানা গেছে, নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরা ও সাভারের গোলাপ গ্রামে। প্রায় দুই মাস আগে এর কাজ শেষ হয়েছে বলে জানান সাদী। এখন তিনি অপেক্ষা করছেন দর্শকের প্রতিক্রিয়ার জন্য। প্রথম কাজ হওয়ায় নিজের পারফরম্যান্স নিয়েও কিছুটা কৌতূহল ও উত্তেজনা কাজ করছে তার মধ্যে।

অভিনয়ে নিয়মিত হওয়ার পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন সাদী।

তার ভাষায়, ‘আমি খুব বেশি নাটকে কাজ করতে চাই না। গল্প ভালো লাগলে, চরিত্রে কিছু করার সুযোগ থাকলে তবেই কাজ করব। আসলে আমি নিজেকে সিনেমার জন্য প্রস্তুত করতে চাইছি। নাটকটাকে সেই প্রস্তুতির অংশ হিসেবেই দেখছি। কয়েকটা কাজের মাধ্যমে অভিনয়টা শিখে নিতে চাই, তারপর সিনেমায় কাজ করার পরিকল্পনা আছে।’
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

রাজধানীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৪

Next Post

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা,যুক্তরাষ্ট্র থেকে ম্যাচ সরানোর দাবিতে অনড় ইরান

Next Post
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা,যুক্তরাষ্ট্র থেকে ম্যাচ সরানোর দাবিতে অনড় ইরান

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা,যুক্তরাষ্ট্র থেকে ম্যাচ সরানোর দাবিতে অনড় ইরান

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.