• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

যুক্তরাষ্ট্র থামলেও ইসরাইল থামছে না!

admin by admin
March 24, 2026
in আন্তর্জাতিক
0
ইউক্রেনের মত ইরান যুদ্ধ কি ঝুলে যাবে?

RelatedPosts

খুতবা শেষে আরাফার ময়দানে নামাজ আদায়

UNIP Bangladesh Chapter Chittagong Division Celebrates 2nd Anniversary 2026

হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বার্তা

শিতাংশু গুহ, নিউইয়র্ক

যুদ্ধ কি থেমে যাচ্ছে? থামুক সবাই চায়, ট্রাম্প চায়, ইরানও চায়, থামবে কি? থামা উচিত, না থামলে সমস্যা বাড়বে, সারা বিশ্বে অর্থনৈতিক সঙ্কট বাড়বে, ইরান ধ্বংস হয়ে গাজায় পরিণত হবে। ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেয়ার জন্যে ইরানকে ৪৮ঘন্টা আল্টিমেটাম দিয়েছিলেন, ইরান পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে, আলোচনা শুরু হয়। ট্রাম্প ৫দিনের জন্যে আক্রমন স্থগিত করেন। ট্রাম্প হুমকি দিয়েছেন এরমধ্যে চুক্তি না হলে ইরানে ব্যাপক আক্রমন চালানো হবে। ইসরাইল বলেছে, এত তাড়াতাড়ি সবকিছু হচ্ছে, আমরা তা জানিনা। ইসরাইলের যুদ্ধবিরতির শর্ত আরো কঠিন। আসলে কি আলোচনা হচ্ছে? ইরান বলেছে, না। ট্রাম্প লবি বলছে, ইসলামাবাদে বৈঠক, মার্কিন পক্ষে এম্বাসাডর ষ্টিভ উইস্কভ ও ট্রাম্প জামাতা জেরিড কুশনার অংশ নিচ্ছেন, ভাইস-প্রেসিডেন্ট জে.ডি.ভ্যান্স শেষের দিকে অংশ নেবেন। যুক্তরাষ্ট্র থামলেও ইসরাইল কিন্তু বলে দিয়েছে, ইরান ও হেজবুল্লার ওপর আক্রমন চলবে।

সোমবার ট্রাম্প পাম বীচে সাংবাদিকদের বলেছেন, ১৫দফা নিয়ে নিয়ে কথাবার্তা হচ্ছে। তিনি ইরানে রেজিম চেঞ্জ ও যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠা এবং ইরানের সমবৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আসার কথা বলেছেন। হরমুজ প্রণালী আমেরিকা-ইরান যৌথ নেতৃত্বে পরিচালনার কথা বলেছেন। ইরান অবশ্য মিশর-কাতারের মধ্যস্থতায় শর্ত-সাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানিয়েছে। ইরানের শর্তগুলো কঠিন, যেমন ভবিষ্যতে ইরান আক্রমন করা যাবেনা, ক্ষতিপূরণ দিতে হবে, মার্কিন ঘাঁটি তুলে নিতে হবে বা নিষেধাজ্ঞা প্রত্যাহার ইত্যাদি, যা মেনে নেয়া ট্রাম্পের পক্ষে সম্ভব নয়। ট্রাম্প যুদ্ধ বন্ধ চায়, কারণ অর্থনীতির ওপর চাপ বাড়ছে, নভেম্বরে মিড্-টার্ম ইলেকশন জিতলে হলে যুদ্ধ লম্বা করা যাবেনা। ইরান যুদ্ধ বন্ধ চায়, কারণ ইরানের আয়ের পথ সংকুচিত, ধ্বংস বন্ধ করা, যুদ্ধ ছড়িয়ে গেলে সেটি শিয়া-সুন্নি যুদ্ধে রূপ নিতে পারে। ট্রাম্প সিএনবিসিকে বলেছেন, ইরান যুদ্ধবিরতির জন্যে মরিয়া। ২৩শে মার্চ ২০২৬।

Previous Post

৭১-র গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে উত্থাপিত প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ঐক্য পরিষদ

Next Post

শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ও কোচিং নির্ভরতা রোধে কার্যকর পদক্ষেপের দাবি

Next Post
শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ও কোচিং নির্ভরতা রোধে কার্যকর পদক্ষেপের দাবি

শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ও কোচিং নির্ভরতা রোধে কার্যকর পদক্ষেপের দাবি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.