• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

যুদ্ধ বন্ধে ‘নতুন প্রস্তাব’ নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয়দের আলোচনা

admin by admin
October 10, 2026
in আন্তর্জাতিক
0
যুদ্ধ বন্ধে ‘নতুন প্রস্তাব’ নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয়দের আলোচনা

RelatedPosts

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি শাসন জারি

ঢাকায় রাশিয়ান হাউসে শিল্প ও ঐতিহ্যের উদযাপন!

ডব্লিউএইচও’র প্রধান পদে প্রার্থী ঘোষণা চীনের


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে ৯অক্টোবর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে মার্কিন, ইউক্রেনীয় ও ইউরোপীয় কর্মকর্তারা বৈঠক করেছেন। যুদ্ধের বিপজ্জনক অচলাবস্থা কাটিয়ে সমাধানের পথ খুঁজছে ওয়াশিংটন।খবর বার্তা সংস্থা এএফপি’র।

তবে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল সরবরাহ বাড়ানোর চুক্তির ঘোষণা দেন। এতে যুদ্ধের সঙ্গে বৈশ্বিক জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি কীভাবে জড়িয়ে পড়েছে, তা নতুন করে সামনে এসেছে।

বৈঠকের পর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, আলোচনাটি ছিল গঠনমূলক। শীত আসার আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধের উত্তেজনা কমানো ও সংঘাতের অবসানে সম্ভাব্য পথ খোঁজার পাশাপাশি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।

উইটকফ জানান, বৈঠকে ইউরোপের তিন প্রধান শক্তি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সমন্বিত উদ্যোগ ‘ই৩, ইউরোপীয় কমিশন, ইউক্রেন ও ন্যাটোর প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় জ্বালানি নিরাপত্তা জোরদার, শস্য রপ্তানি, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং ভবিষ্যতে সংঘাত এড়াতে ইউক্রেন ও ইউরোপের দীর্ঘমেয়াদি নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের পুনর্গঠন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) দেশটির অন্তর্ভুক্তির প্রচেষ্টায় সহায়তার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান উইটকফ। ১০ অক্টোবরও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বৈঠক হবে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার সতর্ক করে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এমন এক অচলাবস্থায় পৌঁছেছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে ব্যর্থ হলে সংঘাত আরও তীব্র হওয়ার ঝুঁকি রয়েছে।

লিসবনে সাংবাদিকদের রুবিও বলেন, ‘অচলাবস্থার আরেকটি পরিণতি হতে পারে সংঘাতের আরও বিস্তার।’এতে প্রতিবেশী ন্যাটো সদস্য দেশগুলোও যুদ্ধের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।রুবিও আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি না যে এই সংঘাতের কোনো সামরিক সমাধান আছে।’

জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ট্রাম্প বারবার রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায়ী করেছেন। তবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টির প্রধান কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধকে উল্লেখ করা হয়েছে। ৯অক্টোবর পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর ট্রাম্প জানান, রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে তিন লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে। নভেম্বরে আরও পাঁচ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক বাজারে রাশিয়ার ডিজেল সরবরাহের সুযোগ দিতে সাময়িক অনুমতিপত্র জারি করা হচ্ছে। তবে ট্রাম্প ও পুতিনের ফোনালাপে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছিল কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

নতুন প্রস্তাব নিয়ে আলোচনা : যুদ্ধ বন্ধের আলোচনা পুনরুজ্জীবিত করতে গত মাসে মস্কো ও কিয়েভ সফর করেছিলেন ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনার। তবে এ পর্যন্ত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। আলোচনার সঙ্গে পরিচিত একটি সূত্র এএফপিকে জানিয়েছে, এরপর থেকে যুক্তরাষ্ট্রের আলোচকেরা রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে নতুন কিছু প্রস্তাব নিয়ে কাজ করছেন। শীত ঘনিয়ে আসায় যুদ্ধ অব্যাহত থাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার আশঙ্কা বেড়েছে। ফলে সমঝোতায় পৌঁছানোর তাগিদও বাড়ছে।এদিকে, রাশিয়ার প্রাণঘাতী হামলাও অব্যাহত রয়েছে। যুদ্ধের সম্মুখসারিতে থাকা ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে বাসে চালানো এক হামলায় ৩০ জন নিহত হয়েছেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

সারাদেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরীর উদ্যোগ সরকারের

Next Post

চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বিশেষ ডেস্ক চালু করেছে বেপজা

Next Post
চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বিশেষ ডেস্ক চালু করেছে বেপজা

চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বিশেষ ডেস্ক চালু করেছে বেপজা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.