• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

৭১-র গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে উত্থাপিত প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ঐক্য পরিষদ

admin by admin
March 24, 2026
in সংখ্যালঘু ডেক্স
0
৭১-র গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে উত্থাপিত প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ঐক্য পরিষদ

RelatedPosts

তিন পার্বত্য জেলার সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা আদিবাসীদের আদিম ও খাঁটি জীবন-সংগ্রাম-​-

পাহাড়ে জুমের গন্ধ, মেঘের বসতি এবং একটি আত্মপরিচয়ের লড়াই

সাতক্ষীরায় বিধবা নারীকে নৃশংসভাবে হত্যা

রুপসীবাংলা ৭১ঃ ১৯৭১-র মহান মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে সংঘটিত ‘গণহত্যা’র স্বীকৃতির দাবিতে গত ২০ মার্চ মার্কিন প্রতিনিধি সভার ১১৯তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে পরিষদের সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান কর্তৃক উত্থাপিত প্রস্তাবকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রদত্ত এক প্রেস বিবৃতিতে প্রস্তাবে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার যে আহ্বান জানানো হয়েছে তাকে ‘যথার্থ’ বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে গভীর দুঃখের সাথে আরো বলা হয়, স্বাধীনতা-উত্তর বিগত ৫৪ বছরে বিভিন্ন সরকারের আমলে মুক্তিযুদ্ধকালীন সময়ের মতো একই কায়দায় নানান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে ধর্মান্ধ সাম্প্রদায়িক মহলবিশেষ মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ইত্যাদি একনাগারে নির্বিবাদে অব্যাহত রাখায় ধর্মীয় জনগোষ্ঠীর হার ৭০-এর ১৯.০৭% থেকে বর্তমানে ৯.০২% এ নেমে এসেছে। অর্থাৎ নিঃস্বকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সংখ্যালঘুদের দেশত্যাগে বাধ্য করা হয়েছে। অথচ এসব অপরাধে জড়িত ব্যক্তিদের কারো শাস্তি এ পর্যন্ত নিশ্চিত করা হয় নি। এদের ক্ষেত্রে দায়মুক্তির সংস্কৃতি অব্যাহত থাকায় সাম্প্রদায়িক দুর্বৃত্তের দল অধিকতর উৎসাহিত হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সরকার কর্তৃক পরিপুুষ্ট হয়েছে এবং তাদের ঘৃণ্য কার্যক্রম অব্যাহত রাখতে সুযোগের সন্ধানে আজো তারা তৎপর। এমনি এক পরিস্থিতিতে সংখ্যালঘুদের স্বকীয় অস্তিত্ব টিকিয়ে রাখার প্রত্যয়ে অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ ৮ দফা দাবি বেশ কয়েক বছর ধরে নানান সরকারের কাছে উত্থাপন করা হয়েছে এবং এরই বাস্তবায়নে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকারের আন্দোলনকে শত প্রতিকূলতার মধ্যেও এগিয়ে নিতে ঐক্য পরিষদ সচেষ্ট।

Previous Post

দীর্ঘ ঈদের ছুটি কাটিয়ে মঙ্গলবার খুলছে অফিস-আদালত

Next Post

যুক্তরাষ্ট্র থামলেও ইসরাইল থামছে না!

Next Post
ইউক্রেনের মত ইরান যুদ্ধ কি ঝুলে যাবে?

যুক্তরাষ্ট্র থামলেও ইসরাইল থামছে না!

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.