• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

চরিত্রের প্রয়োজনে দেখতে খারাপ হতেও আপত্তি নেই : ঋতুপর্ণা

admin by admin
March 20, 2026
in বিনোদন
0
চরিত্রের প্রয়োজনে দেখতে খারাপ হতেও আপত্তি নেই : ঋতুপর্ণা

RelatedPosts

যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী ঐশীর একক লাইভ কনসার্ট

সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : টলিপাড়ার অন্দরে গুঞ্জন আছে—তিনি এলেই নাকি ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করে, বদলে যায় পরিবেশ। তিনি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘ ক্যারিয়ারে নিন্দা বা সমালোচনাকে গায়ে না মেখে তিনি বরাবরই মন দিয়েছেন নিজের কাজে। সম্প্রতি অরিন্দম শীলের নতুন রাজনৈতিক থ্রিলার ‘কর্পূর’-এ এক ভিন্ন লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

অরিন্দম শীলের এই ছবিতে ঋতুপর্ণাকে দেখা যাবে ‘মৌসুমী সেন’ নামক এক দৃঢ়চেতা কলেজ অধ্যাপিকার চরিত্রে। চরিত্রের প্রয়োজনে এখানে তার সাজগোজ একেবারেই সাধারণ—হালকা মেকআপ আর টানটান করে বাঁধা চুল। নিজের লুক নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘আমি অভিনেত্রী, সব সময় সুন্দর দেখাতে হবে এমনটা ভাবি না। চরিত্র যদি দাবি করে তবে আমি দেখতে খারাপ হতেও রাজি। পরিচালক অরিন্দম শীল জানান, এই রাজনৈতিক থ্রিলারটি তার ভাবনার জগতের এক নতুন অধ্যায়।’

একটানা কাজ, সিঙ্গাপুরের সংসার, আর দুই সন্তানের দায়িত্ব—সবটাই নিপুণভাবে সামলাচ্ছেন ঋতুপর্ণা। তার মতে, গ্ল্যামার আর সংসার দুই-ই চাইলে পরিশ্রম করতে হবে। শত ব্যস্ততার মাঝেও স্বামী সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে সময় কাটানো ধরে রাখাটা তার কাছে অত্যন্ত জরুরি। তিনি বিশ্বাস করেন, সঙ্গ ও সান্নিধ্যই জীবনকে সুন্দর রাখে।

টলিউডের বর্তমান পরিস্থিতি ও দলাদলি নিয়ে ঋতুপর্ণা বেশ উদারপন্থী। তিনি মনে করেন, ইন্ডাস্ট্রিকে কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখা ঠিক নয়। নতুন পরিচালক ও প্রযোজকদের কাজের সুযোগ দিয়ে ইন্ডাস্ট্রিকে আরো বড় করতে হবে। আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।

তবে পর্দার বাইরের রাজনীতিতে নিজেকে জড়াতে নারাজ তিনি। রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে হাসিমুখে তার সহজ উত্তর, নিজের জীবনের রাজনীতিই ভালো করে বুঝতে পারলাম না, দেশের রাজনীতি কী বুঝব! সমাজসচেতন মানুষ হিসেবে কাজ করতে চাইলেও নিজেকে কোনো রাজনৈতিক দলের ফ্রেমে আটকাতে চান না এই তারকা।

সূত্র : আনন্দবাজার
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ঈদে অতিথি আপ্যায়নে রাখতে পারেন খাসির আখনি পোলাও

Next Post

মৌসুমের শেষ দিকে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

Next Post
মৌসুমের শেষ দিকে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

মৌসুমের শেষ দিকে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.