• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ঝালকাঠি সাংবাদিক সমতি, ঢাকা’র নব নির্বাচিত সভাপতি শামীম, সাধারন সম্পাদক শহিদুল

admin by admin
March 15, 2026
in অন্যান্য
0
ঝালকাঠি সাংবাদিক সমতি, ঢাকা’র নব নির্বাচিত সভাপতি শামীম, সাধারন সম্পাদক শহিদুল

RelatedPosts

হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার?

বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাহী সভা ও সমাবেশ অনুষ্ঠিত

প্রবীণদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

স্টাফ রিপোর্টার

ঢাকায় কর্মরত ঝালকাঠি জেলার সাংবাদিকদের সংগঠন ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত-এর সাংবাদিক শামীম হাওলাদার, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়-এর সিনিয়র রিপোর্টার মো. শহিদুল ইসলাম ।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর সেগুনবাগিচার একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল শেষে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে নতুন এই কমিটি গঠন করা হয়। ইফতার পরবর্তী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকায় কর্মরত ঝালকাঠি জেলার সাংবাদিকরা অংশ নেন এবং নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানান।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সভাপতি ও ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আবু সালেহ আকন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মো. রেজাউল করিম এবং সদ্য বিদায়ী সভাপতি জাকির হোসেন ইমন। তাদের তত্ত্বাবধানে স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহসভাপতি দৈনিক কালবেলা-এর সিনিয়র রিপোর্টার হাসান মাহমুদ রিপন,যুগ্ম সম্পাদক

দৈনিক আমার দেশ-এর স্টাফ রিপোর্টার মাহফুজ সাদি।অর্থ সম্পাদক দৈনিক কালবেলা-এর অনলাইন সিনিয়র রিপোর্টার শাহাবুদ্দিন মাহতাব, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার বার্তা-এর ফটোসাংবাদিক মোস্তফা কামাল জাহিদ, দপ্তর সম্পাদক দৈনিক এদিনের-এর সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক গণকণ্ঠ-এর চিফ ক্রাইম রিপোর্টার মোঃ মুর্তজা আমিন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাইজিংবিডি ডটকম-এর আসাদ আল মাহমুদ।
এছাড়া কমিটির নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন ইমন, মিজানুর রহমান (মাসুম মিজান), মিজানুর রহমান, হুমায়ন কবির এবং কবিরুজ্জামান মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বলেন, ঢাকায় অবস্থানরত ঝালকাঠি জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং ঐক্য সুদৃঢ় করতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
নবনির্বাচিত সভাপতি শামীম হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ঢাকায় কর্মরত ঝালকাঠির সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে তারা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনার কথাও জানান তারা।
সংগঠনের নেতারা আরও জানান, নতুন কমিটির নেতৃত্বে ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতিকে আরও শক্তিশালী, সক্রিয় এবং পেশাদার সংগঠন হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হবে। এতে করে রাজধানীতে কর্মরত ঝালকাঠি জেলার সাংবাদিকদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত ক্ষেত্রেও সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

Previous Post

পিরোজপুরের নেছারাবাদে মাথাবিহীন লাশ উদ্বার।গ্রেফতার ১।

Next Post

জুলাই আন্দোলনে দায়িত্বশীল ভূমিকা: রমনা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন ডিসি মাসুদ আলম

Next Post
জুলাই আন্দোলনে দায়িত্বশীল ভূমিকা: রমনা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন ডিসি মাসুদ আলম

জুলাই আন্দোলনে দায়িত্বশীল ভূমিকা: রমনা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন ডিসি মাসুদ আলম

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.