• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পিরোজপুরের নেছারাবাদে মাথাবিহীন লাশ উদ্বার।গ্রেফতার ১।

admin by admin
March 15, 2026
in আইন ও আদালত
0
পিরোজপুরের নেছারাবাদে মাথাবিহীন লাশ উদ্বার।গ্রেফতার ১।

RelatedPosts

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

এসবি’র পুলিশ সদস্য রুহুল আমিনের বিরুদ্ধে সুদের টাকা আদায়, বিদেশে লোক পাঠানো মামলায় ফাঁসানো ও নির্যাতনের অভিযোগ

আদালতের স্থগিতাদেশের পরও জমি দখলের চেষ্টার অভিযোগ প্রাইম ইসলামী লাইফের

আরিফ বিল্লাহ।নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি।

পিরোজপুরের নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন অবস্থায় ১ টি লাশ উদ্বার করেছে পুলিশ।ইতিমধ্যে উদ্ধার হওয়া যুবকের লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে পিরোজপুরের পুলিশ সুপার মো. মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি সরাসরি এখনো কারো নাম পরিচয় প্রকাশ না করলেও লাশের পরিবার সূত্রে জানাগেছে, লাশ এবং হত্যাকারিদের পরিচয় নিশ্চিত করেছেন।

লাশের নাম গোপাল চন্দ্র দাস(৪০)। তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গনপাড়া গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে। সন্দেহভাজন হত্যাকারীদের একজনের নাম সম্রাট এবং অপর ব্যক্তির নাম মো: রাজু।ইতিমধ্যে সম্রাটকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

তিনি বলেন, গত শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে নদীর তীর থেকে গলাকাটা ও মস্তকবিহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়। তিনি আরো বলেন, কিছুটা ধারনা করা যাচ্ছে লাশটি কার। তাদের খবর দেয়া হয়েছে। তারা এসে পরিচয় শনাক্ত করলে আমরা আমরা আরো দ্রুত আইনি কার্যক্রম চালিয়ে যেতে পারব।

পুলিশ সুপার বলেন, লোমহর্ষক এ হত্যাকাণ্ডের তদন্তে পিবিআই, সিআইডি ও র‍্যাব কাজ করছে। ইতোমধ্যে ঘটনাস্থলের আশপাশের কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে সন্দেহভাজন কয়েকজনকে শনাক্ত করা গেছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ইতিমধ্যে একজন গ্রেফতার হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে একটি সাদা রঙের আরটিআর মোটরসাইকেলযোগে তিন যুবক মামুন মিয়ার ইটভাটার ভেতরে প্রবেশ করে। পরে ৩টা ২৭ মিনিটের দিকে মোটরসাইকেলে থাকা দুই যুবক দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর ভাটার এক কর্মচারী নদীর পাড়ে গিয়ে মস্তকবিহীন লাশটি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সন্দেহভাজন হত্যাকারীদের একজনকে ইতোমধ্য গ্রেফতার করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পূর্ব পর্যন্ত কোন আনুষ্ঠানিক বক্তব্যে জানানো হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই যুবককে অপহরণ করে নির্জন স্থানে এনে হত্যা করা হয়েছে এবং পরে লাশটি সেখানে ফেলে রাখা হয়।

Previous Post

আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট

Next Post

ঝালকাঠি সাংবাদিক সমতি, ঢাকা’র নব নির্বাচিত সভাপতি শামীম, সাধারন সম্পাদক শহিদুল

Next Post
ঝালকাঠি সাংবাদিক সমতি, ঢাকা’র নব নির্বাচিত সভাপতি শামীম, সাধারন সম্পাদক শহিদুল

ঝালকাঠি সাংবাদিক সমতি, ঢাকা'র নব নির্বাচিত সভাপতি শামীম, সাধারন সম্পাদক শহিদুল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.