নিজস্ব প্রতিনিধি //
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যে ০৮ মার্চ দেশে যখন সরকারী- বেসরকারী, মানবাধিকার বিভিন্ন সংগঠনসমূহ আন্তর্জাতিক নারী দিবস পালন করছে, নারীর বিভিন্ন অগ্রগতি ও চ্যালেঞ্জ সমূহ নিয়ে আলোচনা করছে তখন রাজধানীর বনানীর ১৩ নং রোডে সাততলা ভবস থেকে নীচে পড়ে এক তরুনী গৃহশ্রমিকের মর্মাান্তিকভবে রহস্যজনক মৃত্যু হলো। এই ঘটনায় সামাজিক প্রতিরোধ কমিটি গভীর শোক প্রকাশ করছে একইসাথে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।
নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা ও নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করার অঙ্গীকারের এই দিনে এই ঘটনা আমাদের সমাজের বিদ্যমান বৈষম্য, অবহেলা ও গৃহশ্রমিকের অনিরাপদ অবস্থার নির্মম বাস্তবতাকে তুলে ধরে। এই ঘটনাটি মৃত্যু নাকি হত্যা এই প্রশ্নেরও জন্ম দেয়।
সামাজিক প্রতিরোধ কমিটি এই ঘটনার সুষ্ঠ’ , নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটন করার জোর দাবি জানাচ্ছে এবং এই মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিবর্গকে দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তশূলক শান্তির দাবি জানাচ্ছে।


