নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার কোতোয়ালি থানার কবিরাজ লেন ও রমাকান্ত নন্দী লেন সমাজ কল্যান সমিতির পক্ষ থেকে গতকাল সোমবার ২৬ শে অক্টোবর এলাকার হতদরিদ্র পঙ্গু এক ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দেয় দুই ছাত্রদল নেতা । জানা যায় সে পঙ্গু হওয়া সত্ত্বেও কর্ম করে খায়। জীবিকা নির্বাহ করতে পারে এই জন্য তাকে হুইলচেয়ার দেওয়া হয়।

সার্বিক সহযোগিতার করেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ওঢাকা মহানগর( দঃ) ছাত্রদলের সহ- সভাপতি এস, কে হাসান আহমেদ ও কোতোয়ালি থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর (দঃ) এর যুগ্ম সাধারণ সম্পাদক মো: মামুন । এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরুব্বিরা।


