ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিণা গ্রামে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতি।

admin by admin
March 9, 2026
in আইন-আদালত
0
নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে সামাজিক প্রতিরোধ কমিটির সভা (৭১ টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফরম) অনুষ্ঠিত।

RelatedPosts

শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ

অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

বিশেষ কায়দায় স্বর্ণের পেস্ট বহন মামলায় ২ চীনা নাগরিক রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি //

আজ ৯ মার্চ ২০২৬ তারিখ বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে জানা যায় যে, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিণা গ্রামে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাসূত্রে জানা যায়, নিহত জাকির হোসেনের মেয়ে স্থানীয় একটি স্কুলে পড়াশুনা করে। অভিযুক্তদের মধ্যে ফাইম মিয়াজী, মো. সাফিন, রিফাত বেপারী, রিয়াদ শিকদারসহ ১০ থেকে ১৫ জন প্রতিদিন স্কুলে যাওয়া-আসার পথে ওই মেয়েকে উত্ত্যক্ত করত। জাকির হোসেন মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা গত ২৩ ফেব্রæয়ারি সোমবার সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজারে জাকির হোসেনের ওপর হামলা চালায়। তাকে পিটিয়ে গুরুতরভাবে আহত করা হয়। পরে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। টানা ১৩ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গত ৮ মার্চ রোববার ভোরে তিনি মারা যান।

এই ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। দেশের বিভিন্ন অঞ্চলে পথে-ঘাটে, স্কুলে চলাচলের পথে মেয়ে শিক্ষার্থীরা এলাকার বখাটেদের দ্বারা প্রতিনিয়ত এ ধরণের উত্ত্যক্তকরণের শিকার হচ্ছে। ঘটনার প্রতিবাদের কারনে হামলা ও নৃশংস অত্যাচারের শিকার হয়ে প্রতিবাদকারী ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটছে। এসব ঘটনা নারী ও কন্যার সার্বিক উন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এবং তাদের নিরাপত্তা, স্বাধীন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।

বাংলাদেশ মহিলা পরিষদ উপরোক্ত হত্যার ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতারসহ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং স্কুলছাত্রীদের চলাচল ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে অনুরোধ জানাচ্ছে। সেই সাথে মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের আলোকে যৌন নিপীড়ন ও উত্ত্যক্তকরণ বন্ধে যৌন নিপীড়ন নিরোধ কমিটি গঠন এবং গঠিত কমিটি যথাযথভাবে কাজ করছে কি না তা মনিটরিং করার বিষয়ে জোর দাবি জানাচ্ছে। একই সাথে মহিলা পরিষদ নারীর প্রতি সকল প্রকার অপতৎপরতা ও সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানাচ্ছে।

Previous Post

রাজধানীর বনানীতে সাততলা ভবন থেকে পড়ে গৃহশ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করে সামাজিক প্রতিরোধ কমিটির (৭১ টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফরম) বিবৃতি।

Next Post

কলাবাগান, তেতুঁল তলা মাঠে শিশু কর্ণার উদ্বোধন

Next Post
কলাবাগান, তেতুঁল তলা মাঠে শিশু কর্ণার উদ্বোধন

কলাবাগান, তেতুঁল তলা মাঠে শিশু কর্ণার উদ্বোধন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.