নিজস্ব প্রতিনধিঃ আজ ১ ফেব্রুয়ারি ২৬ ইরানে মার্কিন হামলার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পাটি (মার্কসবাদী) সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ টি সন্চালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শাহীন আহমেদ সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ সভাপতির বক্তব্য তিনি বলেন , “ইরানের উপর বিনা উস্কানিতে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি সহ অসংখ্য সামরিক বেসামরিক শিশু নারী পুরুষ হত্যা করেছে ও ভয়াবহ বিমান হামলায় ধংশ করছে নগর বন্দর স্থাপনা সভ্যতা।
সমস্ত আন্তর্জাতিক সভ্য রীতিনীতি ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। আমেরিকা ও ইসরাইলের সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠীর বিন্দুমাত্র সে অধিকার নেই ইরানের স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর নির্লজ্জ ও নগ্ন হস্তক্ষেপ করা।
তিনি আরও বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকা সারাবিশ্বে আজ নতুন করে যুদ্ধোন্মাদনা তৈরি করছে। ভেনেজুয়েলার উপর নগ্ন হামলা ও কিউবার উপর আগ্রাসনের ক্রমাগত হুমকির ধারাবাহিকতায় ইরানের উপর এ হামলা করা হলো, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিশ্বকে নতুন করে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।
আমরা বাংলাদেশসহ সারা বিশ্বের শান্তিকামী যুদ্ধবিরোধী জনগণকে ইরানের উপর সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে সোচ্চার হওয়ার আহবান জানাই। আর বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান, সরকারের পক্ষ থেকে অবিলম্বে ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ সামরিক আক্রমণের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিবৃতি দিতে হবে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান সহ সাধারণ সম্পাদক মুফতী তালেবুল ইসলাম খোমেনি নারী নেত্রী কমরেড আঁখি রাহাত খান কমরেড এলিজা রহমান কমরেড মনিরুজ্জামান প্রমূখ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।।

