ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

‘হুট করে ভাইরাল হয়ে হারিয়ে যেতে চাই না’

admin by admin
January 26, 2026
in বিনোদন
0
‘হুট করে ভাইরাল হয়ে হারিয়ে যেতে চাই না’

RelatedPosts

শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’

মা হারালেন চিত্রনায়িকা পপি


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : টেলিভিশনের পর্দায় কিছুদিন ধরেই দেখা যাচ্ছে এক নতুন মুখ—সংযত, শান্ত, কিন্তু চোখে একরাশ দৃঢ়তা। দীপ্ত টেলিভিশনের মেগাধারাবাহিক ‘পরম্পরা’-তে মেঘা চরিত্রে অভিনয় করে ধীরে ধীরে দর্শকের নজরে আসছেন জান্নাতুল ফেরদৌস কাজল। আলো ঝলমলে প্রচারের চেয়ে যার আগ্রহ বেশি কাজে, ট্রেন্ডের চেয়ে যার লক্ষ্য দীর্ঘ পথচলা।

নতুন বছর শুরুর পরপরই ধারাবাহিকটির নিয়মিত সম্প্রচারে ব্যস্ত সময় কাটছে কাজলের। শুক্রবার ছাড়া সপ্তাহের প্রায় প্রতিটি দিনই তাঁকে দেখা যাচ্ছে পর্দায়। তবে ব্যস্ততার মধ্যেই থেমে নেই তাঁর যাত্রা।

সম্প্রতি শুরু হয়েছে নতুন একক নাটক ‘তবুও ভালোবাসা রয়ে গেল’-এর শুটিং। পরিচালক আলোক হাসান নির্মিত এই স্যাড রোমান্টিক নাটকে কাজলের বিপরীতে অভিনয় করছেন শুভ।

কাজলের কাছে এটি বিশেষ এক কাজ। কারণ মেগাধারাবাহিকের পর এটিই তাঁর প্রথম প্রধান চরিত্রের একক নাটক। তিনি বলছেন, ‘গল্প আর চরিত্র—দুটোই আমার খুব পছন্দ হয়েছে। অনেক আনন্দ নিয়ে কাজটা করছি।
’
May be an image of ‎smiling and ‎text that says ‘‎কাজী মিডিয়া লিমিটেড কাজীনিয়লিডর্য়রাজিভ লিমিটেডপ্রজিত প্রযোজিত স্বপ্ন আর বাস্তবতার মাধ্যে মেঘা কাকে বেছে নোব? দীপ্ত মেগা সিরিয়াল পরম্পরা অনেক প্রজল্মের একটাই বন্ধন! POLO ji ৩ জানুয়ারি থেকে রাত ৯:৩০ মিনিটে کو িদ্ play দীপ্ত DOCFTOT Visit- visit-www.daeptoplay.com www.daeptaplay.com‎’‎‎

‘পরম্পরা’ দিয়েই মূলত অভিনয়ে তাঁর নতুন অধ্যায়ের শুরু। বিরতির পর এই ধারাবাহিক তাঁকে আবার ক্যামেরার সামনে ফিরিয়ে এনেছে।

কাজল বলছেন, ‘আগে ছোট ছোট কিছু চরিত্র করেছিলাম, এরপর অভিনয় নিয়ে অনেক দূর যাবার পরিকল্পনা থেকেই বেশ অনেকদিন বিরতিতে ছিলাম। এই ধারাবাহিকটাকে আমার নতুন যাত্রা বলা যায়। দর্শকরাও পছন্দ করছেন।
যদিও এখনো খুব বড় প্রতিক্রিয়া আসেনি। মাত্র কয়েকটা পর্ব গেছে। সামনে বেশ কিছু টুইস্ট আছে, তখন হয়তো দর্শকরা আরও রিলেট করতে পারবেন।’

নিজেকে এখনো শিক্ষানবিশ হিসেবেই দেখেন কাজল। অভিনয়ের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিতে নেই কোনো তাড়াহুড়া, নেই রাতারাতি তারকা হওয়ার বাসনা। তাঁর কথায়, ‘আমি একদমই নতুন। শেখার অনেক কিছু বাকি। শুধু অভিনয়টা নিয়মিত করে যেতে চাই।’

মডেলিং দিয়ে শুরু হলেও কাজলের অভিনয়ের যাত্রা শুরু হয় ২০২২ সালে মিফতাহ আনান পরিচালিত নাটক ‘ডিস্টার্ব মি’ দিয়ে। এরপর একাধিক নাটকে কাজ করেন তিনি। এরপর কাজ করেন মিজানুর রহমান আরিয়ানের ‘পুনর্মিলনে’ এবং অনম বিশ্বাসের ‘ভাইরাস’ ওয়েবে। পাশাপাশি গ্রামীণফোন, বিকাশসহ নানা ব্র্যান্ডের বিজ্ঞাপনেও তাঁর উপস্থিতি চোখে পড়েছে।

অভিনয়ে অনুপ্রেরণা হিসেবে কাজলের নামের তালিকায় আছে সময়ের জনপ্রিয় শিল্পীরা। তিনি বলেন, ‘মেহজাবীন আপু আর তিশা আপুর কাজ আমি নিয়মিত দেখি। শেখার চেষ্টা করি। নিশো ভাইয়াকেও আমার খুব ভালো লাগে। সুযোগ পেলে উনার সঙ্গে কাজ করতে চাই।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজল স্পষ্ট এবং শান্ত। তাঁর কাছে অভিনয় কোনো ক্ষণস্থায়ী আলো নয়, বরং দীর্ঘ সাধনার পথ।
তিনি বলেন, ‘মন দিয়ে অভিনয়টা করে যেতে চাই। প্রতিমুহূর্তে শেখার অনেক কিছু আছে। হুটহাট ট্রেন্ডিংয়ে আসার ইচ্ছে নেই। হুট করে ভাইরাল হয়ে আবার হারিয়ে যেতে চাই না। লম্বা সময় ধরে অভিনয় করে যেতে চাই আর দর্শকের ভালোবাসা পেতে চাই। আপাতত এটুকুই চাওয়া।’
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

একদিনের ব্যবধানে আবারো বাড়ল স্বর্ণের দাম

Next Post

বিশ্বকাপে খেলবে কি না আগামী শুক্র অথবা সোমবার জানাবে পাকিস্তান

Next Post
বিশ্বকাপে খেলবে কি না আগামী শুক্র অথবা সোমবার জানাবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে কি না আগামী শুক্র অথবা সোমবার জানাবে পাকিস্তান

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.