ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ রাউন্ডে চ্যাম্পিয়ন ইস্টার্ন ইউনিভার্সিটি

admin by admin
January 26, 2026
in আন্তর্জাতিক
0
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ রাউন্ডে চ্যাম্পিয়ন ইস্টার্ন ইউনিভার্সিটি

RelatedPosts

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতা: গ্রেপ্তার চিফ অব স্টাফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের তদন্ত

মাউন্ট এলব্রুসে বাংলাদেশ-রাশিয়া মৈত্রী অভিযানের সাফল্য উদযাপন

মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিনিধি : ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬-এর ১০ম বাংলাদেশ
কোয়ালিফাইং এর ফাইনাল রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মুট কোর্ট দলকে হারিয়ে
চ্যাম্পিয়ন হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি মুট কোর্ট দল এবং সেই সাথে উত্তীর্ণ হয়েছে
আন্তর্জাতিক রাউন্ডে। এর মাধ্যমে ইস্টার্ন ইউনিভার্সিটি আবারও আন্তর্জাতিক অঙ্গনে
বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।
চ্যাম্পিয়ন দলটিতে গবেষক হিসেবে ছিলেন সাকিব খন্দকার, মৌখিক উপস্থাপক (ওরালিস্ট) হিসেবে
জারিন সাদাফ লোপা ও পারিশা মেহেজাবিন এবং অতিরিক্ত গবেষক হিসেবে মো. সাকিব সরকার।
দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এ.বি.এম. ইমদাদুল হক খান এবং মো. ওমর ফারুক তামিম।
দলটি তাদের গভীর আইনগত গবেষণা, সুসংগঠিত যুক্তি উপস্থাপনা এবং আত্মবিশ্বাসী
আদালতকক্ষের পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় শিরোপা অর্জন করে।


এ উপলক্ষে গতকাল ইস্টার্ন ইউনিভার্সিটির রেজাকুল হায়দার হলে একটি সংবর্ধনা অনুষ্ঠানের
আয়োজন করা হয় এবং লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে দলটিকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে
ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, ট্রেজারার
অধ্যাপক মো. শামসুল হুদা এবং রেজিস্ট্রার ড. আবুল বাশার খান দলটিকে আন্তরিক অভিনন্দন
জানান। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন বিভাগের
বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
এবারের জাতীয় পর্বে দেশের ৪৮টি আইন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এটি দক্ষিণ এশিয়ার
সর্ববৃহৎ এবং বিশ্বে তৃতীয় বৃহত্তম জাতীয় জেসাপ প্রতিযোগিতায় পরিণত হয়। বাংলাদেশ
কোয়ালিফাইং রাউন্ডের দশটি আসরের মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি এ পর্যন্ত ছয়বার
আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে, যার মধ্যে চারটি চ্যাম্পিয়নশিপ ও দুটি
রানার্সআপ অবস্থান রয়েছে—যা মুটিংয়ে প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের প্রমাণ।
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা বিশ্বব্যাপী আইন শিক্ষার্থীদের
জন্য সর্ববৃহৎ ও সর্বাধিক মর্যাদাপূর্ণ মুট কোর্ট প্রতিযোগিতা, যা “ওয়ার্ল্ড কাপ অব মুটিং”
নামে সুপরিচিত। জেসাপ ২০২৬-এর বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ড আয়োজন করে জেসাপ বাংলাদেশ ও
আইএলএসএ বাংলাদেশ চ্যাপ্টার, হার্থ বাংলাদেশ, কনরাড অ্যাডেনাওয়ার স্টিফটুং এবং এআইইউবি।
এ বছর বাংলাদেশে ধারাবাহিকভাবে দশমবারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Previous Post

সিলেটের শ্রীমঙ্গলে ইন্দ্র মোহন দেববর্মার ভোগদখলীয় জমি বেদখলের চেষ্টা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় পিসিপি’র নিন্দা ও প্রতিবাদ

Next Post

“স্ত্রী ও সন্তানের মৃত্যুর পরও জুয়েল হোসেন সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেবার অমানবিক ঘটনার নিন্দা এবং সরকারের দায়ে নাগরিকদের ক্ষোভ ”

Next Post
“স্ত্রী ও সন্তানের মৃত্যুর পরও জুয়েল হোসেন সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেবার অমানবিক ঘটনার নিন্দা এবং সরকারের দায়ে নাগরিকদের ক্ষোভ ”

“স্ত্রী ও সন্তানের মৃত্যুর পরও জুয়েল হোসেন সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেবার অমানবিক ঘটনার নিন্দা এবং সরকারের দায়ে নাগরিকদের ক্ষোভ ”

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না),