• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পুরান ঢাকার গল্পে বৈশাখী টিভির নতুন ধারাবাহিক ‘মহলা’

admin by admin
January 10, 2026
in বিনোদন
0
পুরান ঢাকার গল্পে বৈশাখী টিভির নতুন ধারাবাহিক ‘মহলা’

RelatedPosts

ব্রিটনি স্পিয়ার্স তার গানের মেধাস্বত্ব বিক্রি করলেন

ফের শুরু ‘মালিক’

কোন তারকা কোন এলাকার ভোটার?


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহলা’ রবিবার (১১ জানুয়ারি) থেকে প্রচারিত হবে। পুরান ঢাকার গল্প নিয়ে নির্মিত এই ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসান। নাটকটির রচনা করেছেন বিদ্যুৎ রায়।

নাটকটিতে অভিনয় করেছেন যাহের আলভী, তন্ময় সোহেল, আইরিন সুলতানা, তিথি ইফতি, আব্দুল্লাহ রানা, রেশমী আহমেদ, সাবা সুম্মিতা, সিয়াম মৃধা, অন্যান্য ইসলাম, সামিহা, রকি খান, সাইকা আহমেদ, মুকিত জাকারিয়া, আশরাফুল আলম সোহাগ, আযান, মাসুদ মহিউদ্দিন, শহীদ উন নবী, জাবেদ গাজী, সাগর রহমান, মারশাল, সিয়াম, নাসির, রাহি, আয়েশা নাফিজা, অনুভব, মেহেজাবিন, উপমা আহমেদসহ আরও অনেকে। নাটকটি সপ্তাহে তিন দিন- শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচারিত হবে।

নাটকের কাহিনী পুরান ঢাকার একটি মহলাকে কেন্দ্র করে আবর্তিত। সেখানে একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে চিরপ্রতিদ্বন্দ্বী মাসুম ও বাবুর মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রচণ্ড বাকবিতণ্ডায় জড়ালেও কেউ কারও গায়ে হাত তোলে না। আড়ালে মাসুমকে ‘মুরগি মাসুম’ এবং বাবুকে ‘বদনা বাবু’ নামে ডাকা হয়। মাসুমের বিশ্বস্ত সহযোগী দুম্বা নাসির এবং বাবুর সহযোগী উগান্ডা মানিক।

মাসুম ও বাবুর শত্রুতা তাদের পৈতৃক সূত্রে পাওয়া। মাসুমের বাবা হাকিম মুন্সি করাতকলের মালিক এবং বাবুর বাবা বেলায়েত সর্দার স্টক ব্যবসায়ী। একসময় তাদের গভীর বন্ধুত্ব থাকলেও বিশেষ এক কারণে তারা শত্রুতে পরিণত হয়। সেই শত্রুতা আরও প্রকট হয় তাদের সন্তানদের মাধ্যমে। সাবেক কাউন্সিলর বিজলীর দুই মেয়ে আদুরী ও ময়নাকে ভালোবাসে মাসুম ও বাবু। মাসুম ভালোবাসে বড় বোন আদুরীকে, আর বাবু ভালোবাসে ছোট বোন ময়নাকে। এর মধ্যেই ঘটতে থাকে নানা মজার ঘটনা ও ভুল বোঝাবুঝি।

অন্যদিকে, মহলায় দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করছেন সোবহান-শেলী দম্পতি। তাদের ছেলে অনিক ও মেয়ে সূচনা। সোবহান এখন বড় ব্যবসায়ী। সূচনা স্পষ্টবাদী ও বদরাগী, ভালোবাসে অন্তরকে। অনিক একজন যুবনেতা, রাজনীতিকে ক্যারিয়ার হিসেবে নিয়েছে। মেয়েদের সঙ্গে সম্পর্ক তার নিত্যদিনের ঘটনা হলেও একসময় খেয়ার সঙ্গে সম্পর্ক তাকে বিপদে ফেলে দেয়, কারণ খেয়া মাসুমের খালাতো বোন।

এছাড়া কুষ্টিয়া থেকে আসা ফারুক, ফরিদপুরের শরিফসহ আরও কিছু চরিত্রের মাধ্যমে লোভ, ক্ষমতা ও স্বার্থের দ্বন্দ্ব উঠে আসে গল্পে। কখনো বাবু-মাসুম, কখনো অনিক-ইমনের পক্ষ নিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে তারা। নানা জটিলতা, দ্বন্দ্ব ও সম্পর্কের টানাপোড়েন পেরিয়ে গল্প এগিয়ে যায় মানবতার জয়গানে। পুরান ঢাকার মহলা দাঁড়িয়ে থাকে স্বমহিমায়-লোভ, ক্ষমতার অপব্যবহার কিংবা বিদ্বেষ নয়, শেষ পর্যন্ত জয় হয় মানবতার।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বাড়ল স্বর্ণের দাম

Next Post

বিশ্বকাপ ইস্যুতে সবশেষ যা জানালেন সভাপতি

Next Post
বিশ্বকাপ ইস্যুতে সবশেষ যা জানালেন সভাপতি

বিশ্বকাপ ইস্যুতে সবশেষ যা জানালেন সভাপতি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.