• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

নতুন বছরে জয়ার প্রথম সিনেমা ‘ওসিডি’

admin by admin
January 3, 2026
in বিনোদন
0
নতুন বছরে জয়ার প্রথম সিনেমা ‘ওসিডি’

RelatedPosts

যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী ঐশীর একক লাইভ কনসার্ট

সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : জয়া আহসান নতুন বছর শুরু করছেন সিনেমা মুক্তির ঘোষণা দিয়ে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে সমান তালে কাজ করে যাওয়া এই অভিনেত্রীর গত বছরজুড়ে মুক্তি পেয়েছে একের পর এক সিনেমা। এর মধ্যে রয়েছে ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’ ও ‘ডিয়ার মা’।

সেই ধারাবাহিকতায় নতুন বছর জয়া পেক্ষাগৃহে আসছেন আগামী ৬ ফেব্রুয়ারি। বছরের প্রথম দিনেই নতুন সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেন তিনি। পোস্টার প্রকাশ করে জয়া জানান, পশ্চিমবঙ্গে ওই দিন মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘ওসিডি’।

সৌকর্য ঘোষাল পরিচালিত এই মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমায় জয়া অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামে চিকিৎসকের চরিত্রে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে শ্বেতার জীবনের এক তিক্ত অতীত, মানসিক ট্রমা ও অবদমিত যন্ত্রণাকে কেন্দ্র করে।সিনেমার পোস্টার শেয়ার করে জয়া আহসান লিখেছেন, “মনের কোণের সব দীনতা-মলিনতা ধুইয়ে দাও।”

উল্লেখ্য, ২০২১ সালে ‘ওসিডি’ সিনেমার শুটিং শেষ হলেও এতদিন মুক্তির অপেক্ষায় ছিল। ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

সিনেমাটি প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে পরিচালক সৌকর্য ঘোষাল বলেন, “এই সিনেমাটি আমার কাছে এক ধরনের প্রতিবাদের ভাষা। এখানে এমন অনেক মানুষ ও শিশুর গল্প তুলে ধরা হয়েছে, যারা প্রতিনিয়ত এমন ঘটনার শিকার হয়, যা তারা কখনো মুখ ফুটে বলতে পারে না। পরিবারকে পাশে না পেয়ে তারা চুপ করে যায়, আর অপরাধীরা সমাজে নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। এর মাঝখানে নষ্ট হয়ে যায় একটি জীবন।”

এর আগে সৌকর্য ঘোষালের পরিচালনায় ‘ভূতপুরী’ সিনেমায় অভিনয় করেন জয়া আহসান। এবার এই নির্মাতা-অভিনেত্রী জুটির নতুন কাজ হিসেবে আসছে ‘ওসিডি’।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে নির্দেশ বিসিসিআইয়ের

Next Post

মাদুরো আটক, ভেনেজুয়েলার ক্ষমতায় কে আসছেন

Next Post
মাদুরো আটক, ভেনেজুয়েলার ক্ষমতায় কে আসছেন

মাদুরো আটক, ভেনেজুয়েলার ক্ষমতায় কে আসছেন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.