• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

চার নায়িকার ‘ট্রাইব্যুনাল’, দেখা যাবে ঈদে

admin by admin
December 11, 2025
in বিনোদন
0
চার নায়িকার ‘ট্রাইব্যুনাল’, দেখা যাবে ঈদে

RelatedPosts

যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী ঐশীর একক লাইভ কনসার্ট

সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : তরুণ নির্মাতা রায়হান খান নির্মাণ করছেন নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’। এরই মধ্যে সিনেমাটির প্রায় ৬৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ ও পোস্ট প্রোডাকশন শেষ করে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্মাতারা।

পরিচালক রায়হান খান জানান, ২০১১ সালে চট্টগ্রামে কেরোসিন ঢেলে এক নারীকে পুড়িয়ে হত্যার যে নৃশংস ঘটনা সারাদেশে আলোড়ন তুলেছিল—সেই বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে ‘ট্রাইব্যুনাল’। গল্পে ন্যায়বিচার, নৈতিকতা, রাজনৈতিক প্রভাব এবং আদালতকেন্দ্রিক টানাপড়েনকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে সিনেমাটি।

রায়হান খান বলেন, “একেবারেই ভিন্ন আঙ্গিকে বানানো হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। শিগগিরই বাকি শুটিং শেষ করব। সব ঠিক থাকলে ঈদে মুক্তি দেব। তবে পোস্ট-প্রোডাকশন শেষে যদি মনে হয় আরো সময় দরকার, তাহলে সময় নেব।”

আগে কেবল নুসরাত ফারিয়ার নাম প্রকাশ করা হলেও, এবার জানানো হলো পূর্ণাঙ্গ শিল্পীর তালিকা। নির্মাতা জানান, সিনেমাটিতে ব্যারিস্টারের ভূমিকায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে। লন্ডন থেকে গ্র্যাজুয়েট, বুদ্ধিমতী ও স্টাইলিশ একজন আইনজীবী তিনি। আসামিপক্ষের হয়ে মামলাটি লড়বেন ফারিয়া।

এছাড়াও নানা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন—তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন, উপমাসহ অনেকে।

নিজের চরিত্র নিয়ে মৌসুমী হামিদ বলেন, “গল্প শুনেই রাজি হয়েছি। এরকম গল্প আগে পাইনি। এটি মূলত মার্ডার–কোর্টরুম ড্রামা। এখানে ২৬ জন সাক্ষী আর একজন প্রত্যক্ষদর্শী ছিল; সেই প্রতক্ষদর্শীর ভূমিকায় আমি অভিনয় করেছি।”

এ সিনেমার মাধ্যমে ১০ বছর পর রুপালি পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি। এ অভিনেত্রী বলেন, “প্রায় ১০ বছর পর সিনেমায় ফিরছি। গল্প আর নির্মাতা—এই দুই কারণেই কাজটি করতে রাজি হয়েছি। আমার চরিত্রটি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, অসাধারণ একটি চলচ্চিত্র হতে যাচ্ছে।”

রায়হান খান একজন সিনেমাটোগ্রাফার, চিত্রনাট্যকার ও নির্মাতা। তার চিত্রনাট্যেই ২০২১ সালে মুক্তি পায় ‘মৃধা বনাম মৃধা’। পরে হইচই–এ মুক্তিপ্রাপ্ত তার নির্মিত সিরিজ ‘দৌড়’ ব্যাপক প্রশংসা কুড়ায়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

টিভিতে আজকের খেলা

Next Post

গাজা এখনো অকল্পনীয় দুর্ভোগের জায়গা : জাতিসংঘ

Next Post
গাজা এখনো অকল্পনীয় দুর্ভোগের জায়গা : জাতিসংঘ

গাজা এখনো অকল্পনীয় দুর্ভোগের জায়গা : জাতিসংঘ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.