নিজস্ব প্রতিনিধি :বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন মাদারীপুর সদরের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক মাহমুদ হাসান আলী আকন্দ।
বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এম. জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব ইঞ্জি. মোফাজ্জল হোসেন হৃদয় ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার সংগঠনের যুগ্ম আহ্বায়ক পদে মাহমুদ হাসান আলী আকন্দের অন্তর্ভুক্তি অনুমোদন করেন।
এ সময় নেতৃবৃন্দ মাহমুদ হাসান আলী আকন্দের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আরো গতিশীল ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


