ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউন অবসানে বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

admin by admin
November 13, 2025
in আন্তর্জাতিক
0
মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউন অবসানে বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

RelatedPosts

স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃত ৬৯ জনের সবার পরিচয় শনাক্ত

UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026

হিমালয়ে বড় দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে ৩ লাখের বেশি মানুষ


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের ইতিহাসের দীর্ঘতম শাটডাউন (সরকারি অচলাবস্থা) অবসানের জন্য একটি অর্থায়ন বিলে স্বাক্ষর করেছেন, যা যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম পুনরায় চালু করার পথ খুলে দিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাতে মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ২২২-২০৯ ভোটে অর্থায়ন বিলটি পাস হওয়ার মাত্র দুই ঘন্টা পরে স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এই বিলের মাধ্যমে সরকারি কর্মচারীরা কাজে ফিরবেন, ফেডারেল সংস্থা, কর্মসূচি ও বিভাগগুলোর জন্য অর্থ বরাদ্দ পুনরায় চালু হবে এবং যারা ১ অক্টোবর থেকে বেতন পাচ্ছিলেন না- তেমন কয়েকশো হাজার কর্মী তাদের বকেয়া বেতন পেয়ে যাবেন।

বিলটি স্বাক্ষরের সময় ট্রাম্প বলেন, “আজ একটি দুর্দান্ত দিন। আজ আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছি যে, আমরা কখনই চাপের কাছে নতি স্বীকার করব না।” ট্রাম্পের এই মন্তব্যের ফলে ওভাল অফিসে তার চারপাশে জড়ো হওয়া রিপাবলিকান আইন প্রণেতারা করতালিতে ফেটে পড়েন।

৪৩ দিন ধরে চলা এবারের শাটডাউন ট্রাম্পের প্রথম মেয়াদে ঘটে যাওয়া ৩৫ দিনের পূর্ববর্তী শাটডাউনের রেকর্ডকে ছাড়িয়ে যায়। ট্রাম্প শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের সমালোচনা করে মার্কিনিদের এই মুহূর্তটি মনে রাখার কথা স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, “আমি আমেরিকান জনগণকে বলতে চাই, আমরা যখন মধ্যবর্তী নির্বাচনের দিকে এগিয়ে আসছি তখন আপনারা এটি ভুলে যাবেন না। তিনি বলেন, ডেমোক্র্যাটরা লাখ লাখ মার্কিনিকে কষ্ট দিতে পেরে খুশি।”

এর আগে গত সোমবার রাতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি ৬০-৪০ ভোটে অনুমোদন পায়। এতে রিপাবলিকানরা ছাড়াও ডেমোক্র্যাটদের আট সিনেটর পক্ষে ভোট দেন। পরে বিলটি বুধবার রাতে প্রতিনিধি পরিষদেও পাস হয়।

ট্রাম্পের স্বাক্ষরের ফলে আজ বৃহস্পতিবার থেকে ফেডারেল কর্মীরা তাদের কাজে ফিরে আসবেন। বিলে গত ১ অক্টোবর থেকে শাটডাউন শুরু হওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন কর্তৃক ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ের ঘটনাটি প্রত্যাহার করা হয়েছে। বিলটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ফেডারেল তহবিল সচল রাখবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

যে সুপারস্টারকে চুমু খেতে অস্বীকৃতি জানান জুহি

Next Post

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস,আজ জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত আসতে পারে

Next Post
জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস,আজ জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত আসতে পারে

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস,আজ জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত আসতে পারে

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.