• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

শাটডাউন অবসানে মার্কিন সিনেটে তহবিল বিল পাস

admin by admin
November 11, 2025
in আন্তর্জাতিক
0
শাটডাউন অবসানে মার্কিন সিনেটে তহবিল বিল পাস

RelatedPosts

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর কি না, জানাল না মস্কো

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি শাসন জারি

যুদ্ধ বন্ধে ‘নতুন প্রস্তাব’ নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয়দের আলোচনা


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে শাটডাউনের অবসানে মার্কিন সিনেটে একটি তহবিল বিল পাস হয়েছে। স্থানীয় সময় সোমবার ৬০-৪০ ভোটে বিলটি পাস হয়। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবদামাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রতিবেদন বলছে, আটজন ডেমোক্র্যাট রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে এই তহবিলের পক্ষে ভোট দেন। সিনেটে ৫৩-৪৭ ভোটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের ৬০ ভোটের ন্যূনতম সীমা অতিক্রম করার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল।

ডেমোক্র্যাটিক সিনেটর ডিক ডারবিন, জন ফেটারম্যান, ক্যাথেরিন কর্টেজ মাস্তো, ​​ম্যাগি হাসান, টিম কেইন, অ্যাঙ্গাস কিং, জ্যাকি রোজেন এবং জিন শাহীন তাদের দলের বাকি সদস্যদের থেকে আলাদা হয়ে বিলটির পক্ষে ভোট দেন।

কেবল একজন রিপাবলিকান সিনেটর কেন্টাকির র‍্যান্ড পল বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন, যেখানে বেশিরভাগ ডেমোক্র্যাট বিপক্ষে ছিলেন।

নতুন বিলটি কার্যকর হলে ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রম আবারো চালু হবে এবং খাদ্য সহায়তা ও আইনসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে অর্থায়ন করা হবে।

বিলটি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স বিলটি পাস হওয়ার পর বলেন, “আমরা সরকার পুনরায় চালু করতে যাচ্ছি। আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে, ফেডারেল কর্মচারীরা…এখন তাদের অর্জিত এবং প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন।”

৪১ দিনের দীর্ঘতম শাটডাউনে স্থগিত রয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি পরিষেবা। প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারী অবৈতনিক ছুটিতে আছেন অথবা বিনা বেতনে কাজ করছেন। কর্মী সংকটের কারণে ৭ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং ২ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ৪ কোটি ১০ লাখ নিম্ন আয়ের আমেরিকানদের জন্য খাদ্য সুবিধা ব্যাহত হয়েছে।

সিনেটে পাস হলেও বিলটির এখন প্রতিনিধি পরিষদের অনুমোদন পেতে হবে। এরপর বিলটি যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে, যেখানে তিনি স্বাক্ষর করলে তবেই এটি আইনে পরিণত হবে। ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছেন যে, তিনি এটি করতে ইচ্ছুক।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বিয়ে করেছেন প্রিয়াঙ্কা জামান

Next Post

কুয়াশায় ঢাকা পঞ্চগড়, তাপমাত্রা নামল ১৪.৫ ডিগ্রিতে

Next Post
কুয়াশায় ঢাকা পঞ্চগড়, তাপমাত্রা নামল ১৪.৫ ডিগ্রিতে

কুয়াশায় ঢাকা পঞ্চগড়, তাপমাত্রা নামল ১৪.৫ ডিগ্রিতে

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.