• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

২০৩০ সালে অবসরে যাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন

admin by admin
November 6, 2025
in তথ্যপ্রযুক্তি
0
২০৩০ সালে অবসরে যাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন

RelatedPosts

গ্যালাক্সির ভেতরে দ্রুত জন্ম নেয় বিশাল নক্ষত্রগুচ্ছ, জানাল জেমস ওয়েব

অ্যান্ড্রয়েডে নতুন ফিচার : অ্যাপ খুললেই ১০ সেকেন্ডের বাধ্যতামূলক বিরতি

ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন


রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ২০৩০ সালে দীর্ঘ ৩০ বছরের কার্যক্রম শেষ করে অবসরে যাবে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, তখন এটি নিরাপদভাবে প্রশান্ত মহাসাগরের একটি নির্দিষ্ট স্থানে নামিয়ে আনা হবে। এর মাধ্যমে মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটবে।

২০০০ সালের ২ নভেম্বর এক মার্কিন নভোচারী ও দুই রুশ মহাকাশচারী প্রথমবারের মতো স্টেশনে অবস্থান নেন। এরপর থেকে টানা ৩০ বছর ধরে আইএসএস মানব উপস্থিতির ধারক হিসেবে কাজ করে এসেছে।

বহু বছর ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মানব সহযোগিতা ও সাহসিকতার প্রতীক হিসেবে পরিচিত। পৃথিবীর নিম্ন কক্ষপথে ঘুরে বেড়ানো এই স্টেশনে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একসঙ্গে অসংখ্য গবেষণা পরিচালনা করেছেন। এখন যখন এর সমাপ্তি ঘনিয়ে এসেছে, তখন এর বৈজ্ঞানিক মূল্য ও অবদানের ব্যাপারে নতুন আলোচনা শুরু হয়েছে।

আইএসএস নির্মাণ ও পরিচালনায় প্রায় ১৫০ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। শুধু রক্ষণাবেক্ষণেই নাসাকে প্রতিবছর প্রায় ৩ বিলিয়ন ডলার খরচ করতে হয়। ১৯৯০-এর দশকে যখন স্টেশনটি চালু হয়, তখন বিজ্ঞানীরা আশা করেছিলেন এখানকার পরীক্ষাগুলো ক্যানসার নিরাময় বা মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচনে বড় ভূমিকা রাখবে। তবে বাস্তবে ফলাফল এসেছে ধীরে ধীরে।

নাসার তথ্যমতে, এখন পর্যন্ত স্টেশনে ৪,০০০-এর বেশি পরীক্ষা চালানো হয়েছে এবং সেগুলো থেকে ৪,৪০০ গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

গবেষক পাউলা কাস্তানো-রদ্রিগেজের মতে, আইএসএস-এর সবচেয়ে বড় অর্জন হলো বৈজ্ঞানিক সহযোগিতা। বিভিন্ন দেশ ও গবেষককে একত্রে কাজ করার সুযোগ দিয়েছে এই স্টেশন।

তিনি মনে করেন, এটি শুধু বৈজ্ঞানিক ল্যাব নয়—মানব ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। তাই ২০৩০ সালে অবসানের পরও এটি থাকবে মানব ইতিহাসে মহাকাশ সহযোগিতার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

কৃত্রিম জগৎ কি মানবতুল্য হতে পারে

Next Post

মাগুরা ১ আসনে বিএনপির প্রার্থী নিজ নির্বাচনী এলাকায় মনোয়ার হোসেনকে গণসংবর্ধনা

Next Post
মাগুরা ১ আসনে বিএনপির প্রার্থী নিজ নির্বাচনী এলাকায় মনোয়ার হোসেনকে গণসংবর্ধনা

মাগুরা ১ আসনে বিএনপির প্রার্থী নিজ নির্বাচনী এলাকায় মনোয়ার হোসেনকে গণসংবর্ধনা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.