ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ঈমানের শেকড় : শরীয়তের পাঁচ নির্ভরযোগ্য উৎস

admin by admin
October 29, 2025
in অন্যান্য
0
ঈমানের শেকড় : শরীয়তের পাঁচ নির্ভরযোগ্য উৎস

RelatedPosts

মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতন: দোষীদের বিচার নিশ্চিতকরণ ও নিরপরাধ শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রয়োজন কার্যকর পদক্ষেপ

দেশপ্রেমিক ধীরেন্দ্রনাথ দত্তের ১৪০তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।

পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলোছাত্রদল নেতারা


রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : কোনো বিশ্বাসকে ঈমান ও আকিদার অংশ মনে করার জন্য শরিয়তের গ্রহণযোগ্য পাঁচটি উৎস দ্বারা তা প্রমাণিত হওয়া আবশ্যক। তাহলো—

১. আল-কোরআন : ঈমান, ইসলাম ও শরয়ি বিধি-বিধানের প্রধান উৎস পবিত্র কোরআন। ইরশাদ হয়েছে, ‘আমি আত্মসমর্পণকারীদের জন্য প্রতিটি বিষয়ে স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ, পথনির্দেশ, দয়া ও সুসংবাদস্বরূপ আপনার প্রতি কিতাব অবতীর্ণ করলাম।’ (সুরা : নাহল, আয়াত : ৮৯)

২. সুন্নাহ : মহানবী (সা.)-এর সুন্নাহ বা হাদিস হলো ইসলামী আকিদা ও বিশ্বাসের দ্বিতীয় প্রধান উৎস।

কেননা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তিনি মনগড়া কথা বলেন না। কিন্তু (তিনি তাই বলেন) যা তার প্রতি অবতীর্ণ হয়।’
(সুরা : নাজম, আয়াত : ৩-৪)

মহানবী (সা.)-এর সাহাবিদের ‘আসার’ (অনুসৃত পথ ও পদ্ধতি) সুন্নাহের অন্তর্ভুক্ত। নবীজি (সা.) বলেছেন, ‘তোমরা অবশ্যই আমার সুন্নত এবং আমার হেদায়েতপ্রাপ্ত খলিফাদের সুন্নত অনুসরণ করবে, তা দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে থাকবে।

সাবধান! (ধর্মে) প্রতিটি নব আবিষ্কার সম্পর্কে! কেননা প্রতিটি নব আবিষ্কার হলো বিদআত এবং প্রতিটি বিদআত হলো ভ্রষ্টতা।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ৪৬০৭)

৩. ইজমা : ইজমা বা উম্মতের ঐকমত্য শরিয়তের একটি গ্রহণযোগ্য উৎস। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘কারো কাছে সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসুলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরে যায়, সেদিকেই তাকে ফিরিয়ে দেব এবং জাহান্নামে তাকে দগ্ধ করব। আর তা কত মন্দ আবাস।
’ (সুরা : নিসা, আয়াত : ১১৫)

৪. যুক্তি ও বুদ্ধি : মানুষের বিবেক-বুদ্ধিকে ইসলাম শরিয়তের উৎস হিসেবে স্বীকার করে। ইসলাম অযৌক্তিক কোনো ধর্ম নয়। তবে শর্ত হলো সে যুক্তি ও বুদ্ধি হতে হবে সর্বজনীন ও সুস্থ। আল্লামা ইবনে তাইমিয়া (রহ.) বলেন, ‘যা কিছু সরাসরি যুক্তিবিরোধী তা বাতিল এবং যা কোরআন, সুন্নাহ ও ইজমায় নেই—তাও বাতিল। তবে তাতে (কোরআন ও সুন্নাহ) এমন কিছু শব্দ আছে, যা কতক মানুষ বুঝতে সক্ষম নয় অথবা তা থেকে ভুল অর্থ গ্রহণ করে।
(ফলে তারা যে ব্যাখ্যা দাঁড় করায়) তা তাদের সৃষ্ট ফিতনা, কোরআন ও সুন্নাহর অংশ নয়।’ (মাজমুউল ফাতায়া : ১১/৪৯০)

৫. সুস্থ মানব প্রকৃতি : সুস্থ মানব প্রকৃতিও শরিয়তের উৎস। কেননা কোরআনে সুস্থ মানব প্রকৃতিকে ‘সরল-সঠিক দ্বিন’ বলা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দ্বিনে প্রতিষ্ঠিত কোরো। আল্লাহর প্রকৃতির অনুসরণ কোরো, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন; আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এটাই সরল দ্বিন। কিন্তু বেশির ভাগ মানুষ জানে না।’ (সুরা : রোম, আয়াত : ৩০)

আল্লাহ সবাইকে ঈমানের সম্পদ দান করুন। আমিন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

প্রয়াত সাবেক মন্ত্রী নাসিমের স্ত্রী লায়লা ও ছেলে তমালসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Next Post

বিপিএলে দল পেতে আগ্রহ ১০ প্রতিষ্ঠানের

Next Post
বিপিএলে দল পেতে আগ্রহ ১০ প্রতিষ্ঠানের

বিপিএলে দল পেতে আগ্রহ ১০ প্রতিষ্ঠানের

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.