• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বিপিএলে দল পেতে আগ্রহ ১০ প্রতিষ্ঠানের

admin by admin
October 29, 2025
in খেলাধুলা
0
বিপিএলে দল পেতে আগ্রহ ১০ প্রতিষ্ঠানের

RelatedPosts

২১ বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে নেইমার

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, দল ঘোষণা


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : অন্তত পাঁচ দল নিয়ে ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য দল চেয়ে দরপত্র আহ্বান করছিল বিসিবি। ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করার শেষ সময় ছিল ২৮ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত। তবে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদন পত্র জমা নিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

পাঁচ বছরের জন্য বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে ১০টি প্রতিষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। ফ্র্যাঞ্চাইজির জন্য সম্ভাব্য ১০টি এলাকা নির্বাচন করেছিল বিসিবি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, নোয়াখালী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা নামে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সুযোগ ছিল।

ইফতেখার রহমান জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি নিতে আবেদন পড়েছে রংপুর, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, রাজশাহী, নোয়াখালী, বরিশাল ও সিলেটের নামে। রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে দুইটি প্রতিষ্ঠান। তবে একমাত্র ময়মনসিংহ বিভাগের জন্য কোনো প্রতিষ্ঠান আবেদন করেনি।

রংপুরকে আগামী পাঁচ বছরের জন‌্য পেতে চায় রংপুর রাইডার্স। এর আগেও লম্বা সময় ধরে তারা ক্রিকেটের সঙ্গেই ছিল। তাদেরকে দল দিতে কোনো আপত্তিও নেই বিসিবির। এবারের আসরের জন‌্য আরো চারটি দল বাছাই করাই বিসিবির কাছে মূল চ‌্যালেঞ্জ।

পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে মাইন্ড ট্রি খুলনা টাইগার্সের মালিকানা ধরে রাখতে চায়। রংপুর ও খুলনার সঙ্গে আছে চিটাগং কিংসও। ১১ বছরের বিরতির পর গত আসরে বিপিএলে ফেরে তারা। এসকিউ স্পোর্টস চিটাগংয়ের মালিকানা চায়। ঢাকার মালিকানা পেতে আগ্রহ দেখিয়েছে গতবারের মালিকানা কেনা ঢাকা ক‌্যাপিটালস। গতবার রিমার্ক হারল‌্যান গ্রুপ দলটিকে পৃষ্ঠপোষকতা করেছিল। এবার কারা থাকছে তা নিয়ে অনেক জল্পনা চলছে।

কুমিল্লার জন্য এসএস গ্রুপ, সিলেট স্ট্রাইকার্সের জন‌্য জে এম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, নোয়াখালীর জন্য বাংলা মার্ক লিমিটেড আগ্রহ প্রকাশ করেছে। রাজশাহী দলটিকে পেতে দুটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। একটি নাবিল গ্রুপ ও অন‌্যটি দেশ ট্রাভেলস। এছাড়া পুরোনো দল বরিশালের জন‌্য নতুন প্রতিষ্ঠান আকাশবাড়ী হলিডেজ আগ্রহ দেখিয়েছে।

ফ্রাঞ্চাইজি নির্বাচনে বিসিবি জিরো টলারেন্স নীতি দেখাবে বলে নিশ্চিত করেছেন ইফতেখার আহমেদ, ‘‘গত বছর আমাদের যে কঠিন সময় গেছে… অনেক খেলোয়াড় টাকা পায়নি, বাসের টাকা পায়নি এসব যাতে না হয়। এটা হচ্ছে আমাদের প্রথম অগ্রাধিকার। সভাপতি সাহেব এবং আমাদের লক্ষ্য এরকম বিব্রতকর অবস্থায় আমরা যাতে আর না পড়ি। সেটার জন্য আমার প্রোটেকশন নিতেই হবে। এজন্য আপনারা জানেন ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি চেয়েছি। কারণ ধরেন পেমেন্টটা যদি না দেয় তাহলে আমরা ব্যাংক গ্যারান্টি থেকে এনক্যাশ করে দিয়ে দিব।’’

বিপিএলে কয়টা ফ্র্যাঞ্চাইজি দেয়া হচ্ছে এবং কারা দায়িত্ব পাচ্ছেন তাদের তালিকা ২ নভেম্বরের মধ্যে প্রকাশ করবে বিসিবি। এ প্রসঙ্গে ইফতেখার মিঠু বলেন, ‘‘আজকে আপনাদের জানিয়ে দিব কারা কারা জমা দিয়েছে। তারপর কালকে নানান ইস্যুতে চিঠি দিব ওদের। যেরকম পে-অর্ডারটা দিয়েছে এটা সঠিক কিনা আমাদের তো দেখতে হবে। এগুলো সব আমরা করব। তারপর আমাদের অ্যান্টি করাপশনে যারা ওই কোম্পানিতে জড়িত আছে তাদের নাম পাঠাতে হবে। অনেক প্রসিডিউর আছে। এটা ২ তারিখের মধ্যে ইনশাআল্লাহ আমরা জানিয়ে দিব।’’

এ বছর ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আগ্রহীদের দুই কোটি টাকার পে-অর্ডার জমা দিতে হবে। যা প্রথম বছরের ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে কাউন্ট করা হবে। ফ্র্যাঞ্চাইজি ফি প্রতি বছর ১৫% করে বৃদ্ধি পাবে। ফ্র্যাঞ্চাইজি নেওয়া যাবে পাঁচ বছরের জন্য। এর বাইরে ব্যাংক গ্যারান্টিও দিতে হবে। ছয় মাসের জন্য ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে। দল চূড়ান্ত হয়ে গেলে ১৭ নভেম্বর বিপিএলের প্লেয়ার্সের ড্রাফট অনুষ্ঠিত হবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ঈমানের শেকড় : শরীয়তের পাঁচ নির্ভরযোগ্য উৎস

Next Post

‘বেহুলা দরদী’ রূপে পর্দায় স্নিগ্ধা

Next Post
‘বেহুলা দরদী’ রূপে পর্দায় স্নিগ্ধা

‘বেহুলা দরদী’ রূপে পর্দায় স্নিগ্ধা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.