ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

দূর মহাকাশে জন্ম নিল নতুন তারা

admin by admin
October 21, 2025
in তথ্যপ্রযুক্তি
0
দূর মহাকাশে জন্ম নিল নতুন তারা

RelatedPosts

স্মার্টফোন কেনার আগে শুধু র‌্যাম নয়, যেসব বিষয় জানা জরুরি

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

প্রথমবারের মতো মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রবেশ


রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : মহাবিশ্বের অন্যতম উজ্জ্বলতম এবং ভয়ংকর বিস্ফোরণের খোঁজ পেলেন গবেষকরা। গামা-রশ্মি বিস্ফোরণের উৎস নিয়ে এবার দীর্ঘদিনের রহস্যের কিনারা হতে চলেছে। সম্প্রতি বিজ্ঞানীরা অত্যন্ত শক্তিশালী জিআরবির মধ্যে লুকিয়ে থাকা একটি পুনরাবৃত্তিমূলক সংকেত বা ‘হৃদস্পন্দন’ আবিষ্কার করেছেন। যা ইঙ্গিত দেয় যে এই ধরনের কিছু বিস্ফোরণের পেছনের শক্তি ব্ল্যাক হোল নয় বরং একটি সদ্যোজাত অতি-চুম্বকীয় নিউট্রন তারা। যার নাম মিলিসেকেন্ড ম্যাগনেটার।

২০২৩ সালের ৭ই মার্চ উপগ্রহগুলিতে GRB 230307A নামে একটি গামা-রশ্মি বিস্ফোরণ ধরা পড়ে। এটি ছিল এযাবৎকালের রেকর্ড করা দ্বিতীয় উজ্জ্বলতম বিস্ফোরণ। বিজ্ঞানীদের মতে, দুটি ঘন নক্ষত্রের—সম্ভবত নিউট্রন নক্ষত্রের সংঘর্ষ এবং একত্রিত হওয়ার ফলে এই ঘটনা ঘটে।

তবে এই বিস্ফোরণের একটি বিশেষ দিক ছিল এর অস্বাভাবিক দীর্ঘ সময়কাল। যা ছিল প্রায় এক মিনিট ধরে চলে। সাধারণত, এই ধরনের নক্ষত্র একত্রীকরণ থেকে সৃষ্ট বিস্ফোরণগুলির দুই সেকেন্ডেরও কম সময় ধরে চলার কথা। এই দীর্ঘস্থায়ী বিস্ফোরণই বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করে।

হংকং ইউনিভার্সিটি, নানজিং ইউনিভার্সিটি এবং চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের আন্তর্জাতিক গবেষকদের একটি দল চিনের GECAM এবং নাসার Fermi উপগ্রহের ৬ লাখেরও বেশি ডেটা সেট ঘেঁটে দেখেন। সেখানেই তারা একটি নিয়মিত, ছন্দবদ্ধ সংকেত খুঁজে পান। এই সংকেতটি প্রতি সেকেন্ডে ৯০৯ বার পুনরাবৃত্ত হচ্ছিল। যা থেকে বোঝা যায় যে উৎসের নক্ষত্রটি অবিশ্বাস্য দ্রুত গতিতে ঘুরছে।
এই দ্রুত স্পন্দনটিই হল গামা-রশ্মি বিস্ফোরণের ভেতরে মিলিসেকেন্ড ম্যাগনেটারের অস্তিত্বের প্রথম সরাসরি প্রমাণ।

গবেষণার সহলেখক হংকং ইউনিভার্সিটির পদার্থবিদ্যা বিভাগের চেয়ার প্রফেসর বিং ঝাং বলেন, এই ঘটনাটি আমাদের একটি বিরল সুযোগ দিয়েছে। এর লুকানো ‘হৃদস্পন্দন’ উন্মোচন করে আমরা এখন আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে কিছু GRB ব্ল্যাক হোল দ্বারা নয়, বরং নবজাতক ম্যাগনেটার দ্বারা চালিত হয়।

আশ্চর্যজনকভাবে, এই অত্যন্ত দ্রুত ঘূর্ণনের সংকেতটি মাত্র ১৬০ মিলিসেকেন্ডের জন্য দৃশ্যমান ছিল। বিজ্ঞানীরা মনে করেন, ম্যাগনেটারের তীব্র ঘূর্ণন তার চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে গামা-রশ্মির জেটের উপর একটি পর্যায়ক্রমিক ছাপ ফেলে। কিন্তু জেটটি দ্রুত পরিবর্তিত হওয়ায় নির্গমন যখন ক্ষণিকের জন্য অ-প্রতিসম হয়, তখনই কেবল এই ‘হৃদস্পন্দন’টি ধরা পড়ে। খুব দ্রুতই জেটের প্রতিসাম্য আবার ফিরে আসে এবং সংকেতটি হারিয়ে যায়।

এই আবিষ্কার মহাবিশ্বের সবচেয়ে চরম বিস্ফোরণগুলির সম্পর্কে আমাদের ধারণাকে আমূল পরিবর্তন করে দিয়েছে। এটি প্রমাণ করে যে দুটি ঘন নক্ষত্রের ভয়ংকর মিলনের পরেও নবজাতক ম্যাগনেটারগুলি টিকে থাকতে পারে। এই গবেষণা গামা-রশ্মি, মহাকর্ষীয় তরঙ্গ এবং ঘন নক্ষত্রের পদার্থবিদ্যার মধ্যে নতুন যোগসূত্র তৈরি করেছে, যা জ্যোতির্বিজ্ঞানের এক নতুন দিগন্ত খুলে দেবে।

সূত্র: লাইভ সায়েন্স
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

কানাডার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত লাঞ্চ ইভেন্ট বিসিসিবি ওমেনের

Next Post

এই হার সত্যিই হৃদয়বিদারক : জ‌্যোতি

Next Post
এই হার সত্যিই হৃদয়বিদারক : জ‌্যোতি

এই হার সত্যিই হৃদয়বিদারক : জ‌্যোতি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.