• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় নওশাবা

admin by admin
October 20, 2025
in বিনোদন
0
দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় নওশাবা

RelatedPosts

যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী ঐশীর একক লাইভ কনসার্ট

সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। চয়নিকা চৌধুরীর পরিচালনায় নির্মিত নাটক ‘দ্বিতীয় বিয়ের পর’-এ দেখা যাবে তাঁকে। নাটকটিতে তাঁর সহশিল্পী হিসেবে আছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান।

ফিরলেন কত বছর পর—এই প্রশ্নের জবাবে নির্দিষ্ট সময় জানাতে না পারলেও নওশাবা বলেন,“অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। চয়নিকা দিদির আন্তরিক আমন্ত্রণ আর গল্পের টানই আমাকে রাজি করিয়েছে।”

নাটকের কাজ থেকে দূরে থাকলেও থিয়েটার, ছবি আঁকা, বই পড়া এবং মেয়েকে সময় দেওয়ায় নিজেকে ব্যস্ত রেখেছেন এই অভিনেত্রী। তিনি বলেন,“আমি এটাকে ‘ফিরে আসা’ বলতে চাই না। আমি চাই, এমন চরিত্রে কাজ করতে যা আমাকে ভাবায়, নাড়ায়। না হলে থিয়েটার আর নিজের জগতে থাকাটাই শান্তির।”

অভিনয়ে অনিয়মিত থাকার কারণ জানিয়ে খানিকটা অভিমান করে নওশাবা বলেন,“অনেকেই কাজের প্রস্তাব দেন, কিন্তু সেখানে আমার জন্য অভিনয়ের জায়গা থাকে না। শুধু ক্যামেরার সামনে দাঁড়ানোই তো অভিনয় নয়। তাই আমি অল্প কাজ করি, কিন্তু নিজের মতো করে করি।”

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত চলচ্চিত্র ‘সাত ভাই চম্পা’, এটি সাত বছর আগে টেলিভিশনে মেগা সিরিজ হিসেবে প্রচারিত হয়েছিল। এবার এটি রূপ নিয়েছে সিনেমায়, মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। শুটিংয়ের সময় ঘোড়া ও তলোয়ার চালানোর প্রশিক্ষণও নিয়েছিলেন নওশাবা। এ বিষয়ে তিনি বলেন,“প্রচার-প্রচারণা আরও জোরালো হলে ছবিটি আরও দর্শকের কাছে পৌঁছাতে পারত।”

এরই মধ্যে টালিউডে অভিষেক হয়েছে তাঁর। অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। নওশাবা জানান, ছবিটি বাংলাদেশেও মুক্তির পরিকল্পনা রয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

নারী বিশ্বকাপ, শ্রীলঙ্কার বিপক্ষে নিগারদের বাঁচা-মরার লড়াই আজ

Next Post

মাইক দিয়ে মানসিক ভয় দেখাচ্ছে থাই বাহিনী, জাতিসংঘে চিঠি কম্বোডিয়ার

Next Post
মাইক দিয়ে মানসিক ভয় দেখাচ্ছে থাই বাহিনী, জাতিসংঘে চিঠি কম্বোডিয়ার

মাইক দিয়ে মানসিক ভয় দেখাচ্ছে থাই বাহিনী, জাতিসংঘে চিঠি কম্বোডিয়ার

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.