• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

বক্স অফিসে ‘কানতারা টু’ ঝড়: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

admin by admin
October 14, 2025
in বিনোদন
0
বক্স অফিসে ‘কানতারা টু’ ঝড়: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

RelatedPosts

নতুন নাটক নিয়ে শিল্পকলায় ৮ দিনব্যাপী উৎসব

যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী ঐশীর একক লাইভ কনসার্ট


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : কন্নড় ভাষার আলোচিত সিনেমা ‘কানতারা’। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত এই সিনেমা। মুক্তির পর বক্স অফিস দাপিয়ে বেড়ায় এটি। ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৪০০ কোটি রুপির বেশি। শুধু বক্স অফিস নয়, ‘কানতারা’ সিনেমা দর্শকদেরও প্রশংসা কুড়ায়।

নির্মিত হয়েছে এই সিনেমার প্রিকুয়েল। সিনেমাটির প্রিকুয়েলের নাম রাখা হয়েছে ‘কানতারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’ বা ‘কানতারা টু’। হোম্বেল ফিল্মস প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য রচনা, পরিচালনা ও প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋষভ শেঠি। গত ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। বক্স অফিসও দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। ১১ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৮৩৪ কোটি টাকার বেশি।

বলা হচ্ছে, ঋষভ শেঠি একাই ‘কানতারা টু’ সিনেমাকে টেনে নিয়েছেন। অন্য অভিনয়শিল্পীরাও দারুণ পারফর্ম করেছেন। ফলে তাদের পারিশ্রমিকের বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। চলুন জেনে নিই, সিনেমাটির জন্য কে কত টাকা পারিশ্রমিক নিলেন।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কান্তারা’ সিনেমার চিত্রনাট্য রচনার পাশাপাশি পরিচালনা ও অভিনয়ও করেন ঋষভ শেঠি। সিনেমাটির জন্য প্রায় ৪ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। ‘কান্তারা টু’ সিনেমার জন্য নির্দিষ্ট কোনো বেতন নেননি ঋষভ শেঠি। সিনেমাটির বক্স অফিস পারফরম্যান্সের উপর নির্ভর করবে তার পারিশ্রমিক। অর্থাৎ, সিনেমাটি যত বেশি সাফল্য পাবে, তত বেশি পারিশ্রমিক পাবেন ঋষভ। তাছাড়া জানা গেছে, সিনেমাটির বাজেট ১২৫ কোটি রুপি হলেও, ঋষভ নিজেই নিজের অর্থ এই প্রকল্পে বিনিয়োগ করেছেন।

ঋষভ শেঠির পারিশ্রমিক পারফরম্যান্স-ভিত্তিক হলেও বাকি অভিনয়শিল্পীরা নির্ধারিত পরিমাণে পারিশ্রমিক পেয়েছেন। ‘কানতারা টু’ সিনেমায় রাজকুমারীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, রাজার চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া। তাছাড়া সপ্তমী গৌড়া, জয়রাম গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেছেন। তারা প্রত্যেকে পেয়েছেন ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩৭ লাখ টাকা) করে। বিশেষ করে রুক্মিণী তার শক্তিশালী উপস্থিতির জন্য আলোচনায় রয়েছেন। আর গুলশান দেবাইয়া ও জয়রাম তাদের অনবদ্য অভিনয়ের মাধ্যমে এই পিরিয়ড ড্রামায় দারুণ ভূমিকা রেখেছেন।

তথ্যসূত্র: সিয়াসাত ডটকম
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

টিভিতে আজকের খেলা

Next Post

ফিলিস্তিনের স্বীকৃতির দাবি এড়িয়ে গেলেন ট্রাম্প

Next Post
ফিলিস্তিনের স্বীকৃতির দাবি এড়িয়ে গেলেন ট্রাম্প

ফিলিস্তিনের স্বীকৃতির দাবি এড়িয়ে গেলেন ট্রাম্প

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.