• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

এআই যুগে এই পাঁচ টেক ‘স্কিল’ শিখে সময় নষ্ট করবেন না

admin by admin
October 13, 2025
in তথ্যপ্রযুক্তি
0
এআই যুগে এই পাঁচ টেক ‘স্কিল’ শিখে সময় নষ্ট করবেন না

RelatedPosts

গ্যালাক্সির ভেতরে দ্রুত জন্ম নেয় বিশাল নক্ষত্রগুচ্ছ, জানাল জেমস ওয়েব

অ্যান্ড্রয়েডে নতুন ফিচার : অ্যাপ খুললেই ১০ সেকেন্ডের বাধ্যতামূলক বিরতি

ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন


রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : ২০২৫ সালে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) অভাবনীয় গতিতে কর্মক্ষেত্র বদলে দিচ্ছে। যে দক্ষতাগুলো একসময় চাকরির নিশ্চয়তা দিত, সেগুলো এখন গুরুত্ব হারাচ্ছে। এমন অনেক কাজ, যা সম্পন্ন করতে মানুষের ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করতে হতো, সেসব এখন তুড়িতেই করে দিচ্ছে এআই। এর ফলে
নিয়োগদাতাদের চাহিদাও বদলে যাচ্ছে।

তাই বিশেষজ্ঞরা বলছেন, সময় এসেছে পুরোনো কিছু ‘স্কিল’ শেখার পেছনে না দৌড়ে বরং নতুন যুগের প্রয়োজনীয় টুলস শেখায় সময় ব্যয় করা উচিত।

চলুন দেখে নেওয়া যাক — ২০২৫ সালে কোন ৫টি টেক স্কিলে আর সময় বিনিয়োগ করা উচিত নয়:

ডাটা এন্ট্রি — এখন এআই করছে সব

একসময় দক্ষিণ এশিয়ায় ডাটা এন্ট্রি ছিল একটি বড় কর্মক্ষেত্র। কিন্তু চ্যাটজিপিটি, গুগল জেমিনি এবং মাইক্রোসফট কো-পাইলটের মতো এআই টুল এখন এই কাজগুলো করছে মুহূর্তেই।

ইউআইপাথ ও জাপিয়ের-এর মতো সফটওয়্যার সেকেন্ডের মধ্যেই ডকুমেন্ট বা ইমেইল থেকে তথ্য স্ক্যান, সাজানো ও সংরক্ষণ করতে পারে মানুষের চেয়ে অনেক বেশি নির্ভুলভাবে।

যদি এখনো ম্যানুয়াল ডাটা এন্ট্রি শেখার মধ্যে থাকেন, তবে এখনই দিক পরিবর্তন করে এআই ডাটা ম্যানেজমেন্ট বা ওয়ার্কফ্লো অটোমেশন শেখা শুরু করুন।

বেসিক গ্রাফিক ডিজাইন — ক্যানভ্যা আর ফায়ারফ্লাই-ই এখন ডিজাইনার!

ক্যানভ্যা ম্যাজিক স্টুডিও, অ্যাডোবি ফায়ারফ্লাই ও ফোটোর এআই এখন কয়েক মিনিটেই সম্পূর্ণ ব্র্যান্ডিং কিট, পোস্টার কিংবা সোশ্যাল মিডিয়া ডিজাইন বানাতে পারে। শুধু একটি লোগো বা ইউটিউব থাম্বনেইল বানাতে আর ফটোশপ শেখার প্রয়োজন নেই।

যদিও সৃজনশীল আইডিয়া ও ব্র্যান্ডের গল্প বলার দক্ষতা এখনো মানুষের প্রয়োজন; কিন্তু রিসাইজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ বা লেআউট ব্যালেন্স করার মতো কাজ এখন পুরোপুরি স্বয়ংক্রিয়।

এখন গুরুত্ব দিন ইউআই/ইউএক্স ডিজাইন, মোশন গ্রাফিকস, কিংবা ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি শেখায়।

বেসিক ওয়েব ডেভেলপমেন্ট — কোড না লিখেই সাইট বানানো যায়

একসময় এইচটিএমএল বা সিএসএস জানলেই চাকরি পাওয়া যেত, সেই যুগ এখন গত হয়েছে। ওয়েবফ্লো, বাবল ও ফ্রেমার-এর মতো নো-কোড প্ল্যাটফর্মে এখন যে কেউ কোড না লিখেই সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারছে।

এমনকি ছোট ব্যবসাগুলোও এআই-এর সহায়তায় ই-কমার্স সাইট বানিয়ে নিচ্ছে কয়েক ঘণ্টায়।

তাই এবার শিখুন ওয়েব ডিজাইন, অটোমেটেড অ্যাপ বিল্ডিং বা ইউজার এক্সপেরিয়েন্সের দিকে।

সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট — পোস্ট লেখা, টাইমিং, সব করছে এআই

আগে সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের পোস্ট লেখা, সময় নির্ধারণ, এনগেজমেন্ট বিশ্লেষণ—এসব করতে ঘণ্টার পর ঘণ্টা লাগত।

এখন বাফার এআই, হুটস্যুট আউলিরাইটার ও মেটা ক্রিয়েটর স্টুডিও কাজ করছে স্বয়ংক্রিয়ভাবে। এই টুলগুলো এখন পোস্ট লেখে, হ্যাশট্যাগ সাজেস্ট করে, এমনকি পোস্ট করার সেরা সময়ও বলে দেয়।

এখনকার চাহিদা এআই-চালিত কনটেন্ট স্ট্র্যাটেজি, ডাটা অ্যানালিটিক্স, এবং কমিউনিটি এনগেজমেন্ট।

সিম্পল ভিডিও এডিটিং — রানওয়ে এমএল-ই এখন এডিটর!

ভিডিও কাটাছাঁটা, রঙ ঠিক করা বা ক্যাপশন যোগ করা-এসব বেসিক এডিটিং কাজ এখন রানওয়ে এমএল, ডেস্ক্রিপ্ট ও পিকা ল্যাবস-এর মতো টুল মুহূর্তেই করে দিচ্ছে।

এখনকার কনটেন্ট ক্রিয়েটররা টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রামের জন্য কয়েক মিনিটেই এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন।

তাই শুধু ম্যানুয়াল এডিটিং শেখার বদলে, অ্যাডভান্সড স্টোরিটেলিং, এআই-সাপোর্টেড পোস্ট-প্রোডাকশন ও ক্রিয়েটিভ ডিরেকশন শেখাই হবে ভবিষ্যতের স্কিল।

এআই এখন শুধু সহায়ক নয়, বরং কর্মক্ষেত্রের রূপকার। পুরনো দক্ষতা আঁকড়ে না থেকে নতুন যুগের প্রযুক্তি বুঝে দক্ষতা বাড়ানোই হবে ২০২৫-এর সবচেয়ে বড় বিনিয়োগ।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

জান্নাতের প্রথম দলের অনুপম চিত্র

Next Post

টিভিতে আজকের খেলা

Next Post
টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.