• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

প্রেক্ষাগৃহে আসছে পপির সিনেমা

admin by admin
September 30, 2025
in বিনোদন
0
প্রেক্ষাগৃহে আসছে পপির সিনেমা

RelatedPosts

ভালোবাসা দিবসে অন্তর্জালে ‘না যেও না’

ব্রিটনি স্পিয়ার্স তার গানের মেধাস্বত্ব বিক্রি করলেন

ফের শুরু ‘মালিক’


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে আড়ালে রয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সাদিকা পারভীন পপি। তবে এবার বড় পর্দায় ফিরছেন তিনি। আগামী ১৭ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী।

এ পরিচালক বলেন, “বেশ কয়েকবার মুক্তির তারিখ ঠিক করেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল। তবে এবারের সিদ্ধান্ত একেবারেই চূড়ান্ত। আর পপির অপেক্ষা করতে চাই না। তাই সিনেমাটির মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে বেশ কয়েকবার মুক্তির ঘোষণা আসলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায়। পরিচালক জানিয়েছেন, আড়ালে থাকা পপিকে নিয়েই প্রচার-প্রচারণা করার ইচ্ছা ছিল। কিন্তু নায়িকার সঙ্গে এখন আর তার কোনো যোগাযোগ নেই।

পপির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সিনেমা জগতে ফেরার কোনো পরিকল্পনা আপাতত নেই পপির। যোগাযোগ নেই চলচ্চিত্রের কারো সঙ্গেই। বরং প্রযোজনায় আসার ইঙ্গিত দিয়েছেন তিনি, যদিও তা সময়সাপেক্ষ। বর্তমানে তিনি স্বামী-সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মিত হয়েছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে পপিকে। তার সহশিল্পী আমিন খান। এছাড়াও অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, আনিক রহমান অভি, শিরিন শিলা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে আনন্দবাজার মাল্টিমিডিয়া।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে এফডিসিতে আইটেম গান দিয়ে শুরু হয় সিনেমাটির শুটিং। দুই বছরের বিরতির পর এই সিনেমার মাধ্যমে নতুন করে ক্যামেরার সামনে দাঁড়ান পপি। তবে শুটিং শেষে পুরোপুরি আড়ালে চলে যান তিনি।

সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল পপি অভিনীত ‘দি ডিরেক্টর’। এরপর তার কোনো নতুন সিনেমা প্রেক্ষাগৃহে আসেনি। বর্তমানে পপির কারণে আটকে আছে রাজু আলীম পরিচালিত ‘ভালোবাসার প্রজাপ্রতি’ এবং আরিফুর জামান আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

টিভিতে আজকের খেলা

Next Post

হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

Next Post
হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.