নিজস্ব প্রতিনিধিঃ খাগড়াছড়ির শহর গুইমারা বাজার ও শহরতলীতে পাহাড়ি জনগোষ্ঠীর ওপরে আজ (২৮ সেপ্টেম্বর, ২০২৫) সশস্ত্র সন্ত্রাসীদের নির্বিচারে হামলা, ঘরবাড়ি ও উপাসনালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ এবং অনেকের গুলিতে আহত হবার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
পরিষদের কেন্দ্রীয় কমিটি অনতিবিলম্বে জাতিগত সহিংসতা বন্ধ, দুষ্কৃতকারীদের গ্রেফতার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্যে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।

